হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল

Reporter
কামরুজ্জামান টুটুল
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ১:০৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর কাজী নিজাম (৫০)কে  ৩ মাসের বিনাশ্রম জেল দিয়েছে ও ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে সে ইয়াবা ও সেবনের সরজ্ঞামসহ স্থানীয়দের হাতে ধরা পড়ে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়া হয়। সে পৌর ১ নং ওয়ার্ডের উত্তর বলাখাল কাজী বাড়ির মৃত  আব্দুল লতিফের ছেলে। একই সময় একই আদালত মাসুদ হোসেনকে ৩ মাস ও নাসির হোসেনকে ৪ মাসের বিনাশ্রম জেল দেয়া হয়।

আদালত সূত্র জানা যায়, মঙ্গলবার বিকালে ( ২২ সেপ্টেম্বর, ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫)ধারায়  ৩ জনকে জেল জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।

আদালত সূত্র আরো জানা যায়,

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত মোঃ নাছির উদ্দিন পৌর এলাকার রান্ধুনীমুড়া গ্রামের মৃত সালেহ আহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে ও মোঃ মাসুদ হোসেন দক্ষিণ রান্ধুনীমুড়া গ্রামের আহসান উল্যাহর ছেলে। সাজাপ্রাপ্ত এ দু’জনকে ভিন্নভাবে ১শ টাকা করে জরিমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১০-১৫ কার্যকাল মেয়াদের হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাজী নিজাম এর আগে মাদক মামলায় আটক হয়ে জেল খাটে। গত সোমবার রাতে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ স্থানীয় একদল যুবক হাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়।  যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে পড়ে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন  জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমান আদালত পরিচালিত করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু