জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ১০:১৩
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব নাজমুল হক জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় জাতিসংঘ সদরদপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’ দিয়ে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সাধারণ বিতর্কে যোগ দেন তারেক রহমান।

সাধারণ পরিষদ মিলনায়তনে সদস্য দেশগুলোর আসন বর্ণানুক্রমিকভাবে নির্ধারিত থাকায় বাংলাদেশ প্রতিনিধিদল নির্ধারিত আসনে অবস্থান নেয়। অধিবেশনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। মিলনায়তনে প্রবেশের পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানকে অভিবাদন জানান। পরে নিজ আসনে বসেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে তিনি সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিসকে পরাজিত করেন।

প্রধানমন্ত্রী নিজ আসনে বসার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী বক্তব্য দেন। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এবারের সাধারণ বিতর্কে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু গুরুত্ব পাচ্ছে। ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি নিউইয়র্কে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে দেওয়া ভাষণে বিশ্ব শান্তি, জলবায়ু ন্যায়বিচার এবং বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু