মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত, লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ September ৬, ২০২৬ | ৯:১৮
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার কাশিমনগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে উত্তেজনাপূর্ণ ফাইনাল উপভোগ করেন।

ফাইনালে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ ও বসুন্ধরা এলপিজি বালুচর মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে উভয় দল দুটি করে গোল করে খেলায় সমতা আনে। পরবর্তীতে ট্রাইব্রেকারেও ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। পৃষ্ঠপোষকতায় ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন। উদ্বোধক ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল ইসলাম বেনু।

গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী ও মো. ফারুক শিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

খেলা পরিচালনায় ছিলেন ইঞ্জি. শফিকুল ইসলাম, মো. ওলিউল্লাহ অলু, শ্যামল কাজী, ছাদরুল আমিন, মো. মুকুল প্রধান, তাজুল ইসলাম, সুমন বেপারী, আলআমিন মজুমদার, কবির প্রধান, আলম প্রধান, কামরুল ইসলাম বাচ্চু, সুমন সরকার ও আক্তার প্রধান।

মেগা ফাইনালকে ঘিরে ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে