হাজীগঞ্জে নতুন অলিপুর ইউনিয়ন গঠন

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ September ১, ২০২৬ | ৪:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন একটি ইউনিয়ন গঠন এবং দুটি ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে নতুন ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে অবশিষ্ট অংশ নিয়ে ৮ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন এবং ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নবগঠিত ১৩ নম্বর অলিপুর ইউনিয়নে ৯টি সাধারণ ওয়ার্ড রাখা হয়েছে। ইউনিয়নটির মোট আয়তন ৮ দশমিক ৮০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৪ হাজার ৩০১ জন।

বিজ্ঞাপন

অন্যদিকে পুনর্গঠিত ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে মোট আয়তন ১৪ দশমিক ৬২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৩০ হাজার ১৫৯ জন। আর পুনর্গঠিত ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়নের আয়তন ৮ দশমিক ৮০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৪ হাজার ৩০১ জন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রশাসনিক সুবিধা, জনগণের সেবা সহজলভ্য করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে এসব পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন ও পুনর্গঠিত ইউনিয়নগুলোর সীমানাও প্রজ্ঞাপনে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এদিকে হাজীগঞ্জে নতুন ইউনিয়ন গঠন ও দুটি ইউনিয়ন পুনর্গঠনের খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক এ পরিবর্তনের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা প্রদান আরও সহজ ও কার্যকর হবে।

বিজ্ঞাপন

সবাই চাঁদপুর -৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি: মমিনুল হককে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব