হাজীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি টুটুল, সম্পাদক পাপ্পু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ August ২৭, ২০২৬ | ৮:৩৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটিতে সভাপতি পদে কামরুজ্জামান টুটুল এবং সাধারণ সম্পাদক পদে পাপ্পু মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার ( ২৭ আগষ্ট ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনের সভাপ্রধানে সভায় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুন্সী মোহাম্মদ মনির, সদস্য সচিব অধ্যাপক এসএম চিশতি, সদস্য গাজী সালাউদ্দিন ও কাজী হারুনুর রশিদ। এতে আরো উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারন সম্পাদক এনাযেত মজুমদার।

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ২০২৬/২৭ মেয়াদের ২১ সদস্যের কার্যকরী কমিটি হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির সভাপতি হলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ, দৈনিক কালের কণ্ঠ ও ৭১ টিভির হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল।

অন্যদিকে সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক শপথের স্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন: সহ সভাপতি মো: মেহেদী হাছান সর্দার, মো: সাইফুল ইসলাম সিফাত, ​যুগ্ম সাধারণ সম্পাদক, এস. এম মিরাজ মুন্সী, মো: মঞ্জুর আলম, ​সাংগঠনিক সম্পাদক গাজী মহিন উদ্দিন, ​অর্থ সম্পাদক মো: হাবীব উল্যাহ, ​দপ্তর সম্পাদক মো: আলমগীর কবির, প্রচার সম্পাদক মো: হুমায়ুন কবির, ​ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সুমন, ​তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস ,কার্যকরি সদস্য মো: আরিফ ইমাম মিন্টু, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাছান মাহমুদ, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, কাউছার আহমেদ রিপন, রেজাউল করিম নয়ন ও মুনছুর আহমেদ বিপ্লব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী