সাহিত্য একাডেমি চাঁদপুরে আজ সাহিত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১০, ২০২৬ | ৩:৪৭
Link Copied Successfully!

সাহিত্য একাডেমি চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে সাহিত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

কর্মশালায় দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক কথাসাহিত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। কবিতা বিষয়ে প্রশিক্ষণ দেবেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী এবং প্রবন্ধ ও গবেষণা বিষয়ে প্রশিক্ষণ দেবেন একই কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান।

সাহিত্যচর্চার মানোন্নয়ন, নতুন লেখকদের দক্ষতার বৃদ্ধি এবং সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। সীমিত সংখ্যক নিবন্ধিত সাহিত্যপ্রেমীরা এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, নিবন্ধন সম্পন্নকারী অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের আগেই কর্মশলাস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দশদিনব্যাপী কর্মসূচির অন্যতম আকর্ষণ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা আবাসিক হোটেলে অভিযান, ২৫ নারীসহ আটক ৩৬ টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর