ঈদ উপহার পেয়ে খুশি হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীরা

Default User
হোসেন বেপারী
আপডেটঃ মে ২২, ২০২০ | ৮:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন যবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন। 

শুক্রবার সকালে হাজীগঞ্জ বাজারের একটি কার্যালয় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও যুগ্ন আহবায়ক এর মাঝে ঈদ উপহার ৩৭০ পিচ পাঞ্জাবি হাতে তুলে দেন। এ ঈদ উপহারের তালিকায় আছেন পৌর আওয়ামীলীগ নেতাকর্মীরাও।   করোনার এই মহাদুর্যোগে তিনি ইতিপূর্বে পৌর এলাকার যুবলীগ নেতা কর্মীদের মাধ্যমে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি পৌর এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ প্রায় দেড় লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন।  

বিজ্ঞাপন

ঈদ উপহার বিতরণকালে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তৃতাকালে নেতাকর্মীরা যুবলীগ নেতা হায়দার পারভেজ সুজনের  ভুয়সী প্রশংসা করেন।   

ঈদ উপহার বিতরন কালে বক্তৃতা করেন  হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান  মিলন। তিনি বলেন,করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানানমুখী পদক্ষেপ নিয়েছেন। আমরা করোনা মোকাবেলায় নির্দেশনাগুলাে মেনে চলতে হবে।

নেতাকর্মীদেরকে ঈদ উপহার দিতে পেরে আত্মতৃপ্তি প্রকাশ করে যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন বলেন, পৌর এলাকায় এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। এবার নেতাকর্মীদের জন্য আমার পক্ষ থেকে এই সামন্য উপহার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা