করোনাকালে বাংলাদেশের প্রাপ্তি

Default User
মোহাম্মদ সোহাগ হোসেন
আপডেটঃ মে ২০, ২০২০ | ১২:৩৭
Link Copied Successfully!

পৃথিবীর আতংকিত একটি নাম করোনা ভাইরাস। শত কোটি মানুষ স্তম্ভিত-নিজ গৃহে । বন্ধী শিশু বৃদ্ধ সকল মানুষ। শিল্প কল কারখানাসহ অর্থনীতির সকল চাকাই বন্ধ।

মানুষ আজ বড়ই অসহায়। পৃথিবীর বড় বড় দেশগুলো লড়াই করছে এই অজানা রোগের বিরুদ্ধে, চিন, ইতালি, স্পেন, আমেরিকার মত দেশগুলোতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকল সুযোগ সুবিধা উন্নত চিকিৎসা থাকার পরও বাঁচাতে পারছেনা এই মরন থাবা থেকে। শিগগিরই কোন ঔষধ আবিষ্কার হোক এই প্রত্যাশা। মরণব্যাধী মহামারীর করালগ্রাস থেকে মানুষ মুক্তি পাক ।

বাংলাদেশ ও এই মহামারিতে আক্রান্ত। পৃথিবীর অন্যানা দেশগুলোর মত আজ বাংলাদেশে সকল কিছু বন্ধ। মানুষ এক প্রকার গৃহ বন্ধী, যদি ও বাংলার মানুষকে বুঝানো কষ্ট দায়ক হয়ে উঠছে। তবে বাংলাদেশ পুলিশ-সেনা বাহিনী-প্রশাসন সুন্দর ভাবে তাদের অর্পিত দায়িত্ব পালন করছেন। পুলিশ বাহিনী জনগণকে ঘরে থাকা,খাদ্য সামগ্রী সহযোগিতা, করোনা রোগিদের লাশ দাফন, চাল দুর্নীতিবাজ চোরদের ধরার দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের এই বিপদ মুহূর্তে মানবতার সেবায় যুগান্তকারী অনেক পদক্ষেপ নিয়েছেন। যা বিশ্বের অনেকে দেশ নেয়নি। জননেত্রী শেখ হাসিনা জনগনকে বিনামূল্যে চাল বিতরণ, দশ টাকা কেজিতে চাল বিতরণ সহ অর্থনীতির চাকা সচল রাখার জন্য ৭২৭৫০ কোটি টাকার প্রণোধনা ঘোষণা করেন। যা খুবই কার্যকরী পদক্ষেপ।

জননেত্রী শেখ হাসিনা দেশের জনগনের যারা কর্মহীন রিকশা চালক,ভ্যান চালক,দিন মজুর শ্রমিকসহ এই মহামারিতে কাজ হারিয়েছে তাদের নামের তালিকা করে নিজ একাউন্টের মাধ্যমে এসব ভুক্তভোগীকে টাকা দেওয়া হবে। এই জন্য ৭৫০ কোটি টাকা বাজেট রাখা হয়েছে।

দেশের চিকিৎসা নার্সসহ এই সেবাখাতে যারা থাকবে তাদের বোনাসের জন্য ১০০ কোটি টাকার ঘোষণা করেন। এছাড়াও সরকারি কর্মচারিগন দায়িত্ব পালন কালে যদি আক্রান্ত হন তাহলে পদবিনুযায়ী ৫/১০ লাখ টাকা আর যদি মৃত্যু বরেন তাহলে ২৫/৫০ লাখ টাকা দিবেন।

বিজ্ঞাপন

সরকার ২ কোটি ভুক্তভূগী পরবারকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন এবং ঈদ উপলক্ষে ৫০ লাখ পরিবারকে বিকাশ, নগদের মাধ্যমে ২৫০০ টাকা বিতরণ হচ্ছে । এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে এই বছর বাংলাদেশের সকল গৃহহীনকে ঘর করে দেওয়া হবে।

প্রিয় নেত্রীর ভালবাসার জন্য এবং এই দেশের প্রতি আন্তরিকতা আজ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ নিজ উদ্যেগে বাংলার আনাছে-কানাছে ত্রাণ সামগ্রী বিতরন করেন। আবার কেউ কেউ স্বেচ্ছা শ্রম দিয়ে অসহায় মানুষের সেবা করছেন।

আজ দেশের ব্যাসায়ী সমাজ, প্রবাসী বিদেশিসহ সমাজের বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ বিভিন্ন সামাজিক সংগঠন মানবতার সেবায় অসহায় মানুষের পাশে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। যারা এই বিপদ মুহূর্তে মানবতার সেবায় এগিয়ে এসেছেন, তারা স্বরণীয় হয়ে থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ