মুন্সীগঞ্জে লরি চাপায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪ | ৩:১১
Link Copied Successfully!
ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের বাউশিয়া পাখির মোড় এলাকায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১২ (আগষ্ট) বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে পালগিরি গ্রামে দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মোটরসাইকেল চালক চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২৬) ও আরোহী একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুইজনই ঢাকা কলেজের মেধাবী ছাত্র। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই। মোটর সাইকেল যোগে ঢাকা থেকে কচুয়া আসার সময় পথিমধ্যে মহাসড়কের গজারিয়া এলাকার পাখির মোড় ব্রীজের উপর উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরী মোটর সাইকেলটিকে চাপা দেয়। লরীটি রনির পেটের উপর দিয়ে এবং জিতুর পায়ের উপর দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই রনি মারা যায়। জিতুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
ভবেরচর হাইওয়ে থানার এসআই রিয়াদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোমতী-মেঘনা সেতু সংলগ্নে সড়ক দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ