শাহরাস্তি-হাজীগঞ্জে ৩ সহস্রাধীক পানিবন্ধি মানুষের মাঝে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৪ | ৩:৪০
Link Copied Successfully!
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাজীগঞ্জে তিন দিনের কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) কর্মসূচীর তৃতীয় দিনে পানিবন্ধি মানুষের মাঝে উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটোয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বিএনপি নেতা এম. এ নাফের শাহ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘরোয়া পরিবেশে সীমাবদ্ধ রেখে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর বাজেটের অর্থ দিয়ে উপজেলার প্রায় সহস্রাধীক পানিবন্ধি পরিবারের মাঝে উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, দেশের কুমিল্লা, ফেনী, লক্ষ্মিপুর ও নোয়াখালী এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় এবং বর্ষা আর বান ও টানা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে চাঁদপুর-৫ এর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা। বন্যা না হলেও দুই উপজেলার লক্ষাধীকেরও বেশি মানুষ পানিবন্ধি হয়ে পড়েন। যার ফলে শ্রমজীবি মানুষেরা কর্মহীন হয়ে পড়ে।

যার ফলে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক দুই উপজেলার নেতৃবৃন্দকে পানিবন্ধি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। এই নির্দেশনা অনুযায়ী এবং তিনি নিজে উপস্থিত থেকে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে তিন দিন করে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেন।

বিজ্ঞাপন

এই কর্মসূচীর অংশ হিসেবে দুই উপজেলার প্রায় তিন সহস্রাধীক পানিবন্ধি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ। এর মধ্যে ইঞ্জি. মমিনুল হক প্রত্যক্ষ উপস্থিত থেকে পানিবন্ধি মানুষের খোঁজ-খবর নেন এবং তিনি অসহায় ও কর্মহীন মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ