চাঁদপুরের ৩ উপজেলায় ৪ মামলা: আত্মগোপনে নেতারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২৪ | ৮:৪৮
Link Copied Successfully!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত পৃথক ঘটনায় চাঁদপুরে ৪টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা হলেন আসামী। তবে মামলা হওয়ার আগ থেকেই আত্মগোপনে আছেন অনেক নেতা। আবার কেউ কেউ দীর্ঘ ১৬ বছর বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা, হুমকি-ধমকি এবং অপরাধমূলক কাজে জড়িত থেকেও অদৃশ্য কারণে এখন পর্যন্ত মামলায় আসামি হননি। আইনের আওতায় আসেননি মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতাদের আশ্রয়ে থাকা কথিত সাংবাদিক, শিক্ষকসহ অনেক চাটুকার।

দলীয় প্রভাব খাটিয়ে যারা এতদিন নিরীহ লোকজনের প্রতি জুলুম ও নির্যাতন করেছেন, তারা নিজ অপরাধবোধ এবং গণপিটুনি থেকে রক্ষায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে আছেন। সামাজিকযোগাযোগ মাধ্যমেও তাদের উপস্থিতি কম। তবে ছাত্র-জনতার আন্দোলনের এই সফলতা ভিন্নখাতে প্রবাহিত করতে অনেকেই চেষ্টা করছেন বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রথম মামলা হয় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ উপজেলায়। হাজীগঞ্জের আজাদ সরকার (৫২) নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যার ১৩ দিনপর ৪০ জনের নামে ওই মামলাটি দায়ের হয়। ওই মামলার বাদী হলেন নিহত ব্যাক্তির ছেলে পৌরসভার আট নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেল।

বিজ্ঞাপন

দ্বিতীয় মামলা: গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় ১৫ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার। এই মামলায় দীপু মনি ও তার বড় ভাই টিপুসহ নামীয় আসামী ৫১০জন এবং অজ্ঞাতনামা আসামী ১২০০।

তৃতীয় মামলা: গত ১৭ আগস্ট তৃতীয় মামলা হয় হাইমচর উপজেলায়। হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেনসহ আসামী করা হয় ৪৩জনকে।

চতুর্থ মামলা: গত ২০ আগস্ট রাতে এই মামলাটি করেন সদর উপজেলার ঢালীরঘাট (উত্তর বালিয়া) এলাকার মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান। এই মামলায় আসামী সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক এমপি ড. সেলিম মাহমুদসহ ৬২৪জন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ