ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার স্থগিত ভোটের নতুন তারিখ ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৯, ২০২৪ | ৪:৫৯
Link Copied Successfully!

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত হওয়া উপকূলীয় ২০ উপজেলা পরিষদের ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ অনুযায়ী, আগামী ৯ জুন এসব উপজেলায় ভোট হবে। অপরদিকে রেমালের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্থগিত চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়ায় ভোট হবে চতুর্থ ধাপের সঙ্গে, ৫ জুন। একই দিনে কুমিল্লার চান্দিনায়ও ভোট অনুষ্ঠিত হবে।

 

বুধবার (২৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বিজ্ঞাপন

 

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির কারণে উপকূলীয় ২০ উপজেলা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চাঁদপুরের দুই উপজেলায় ইভিএমে ভোট স্থগিত করা হয়। সেইসঙ্গে আইনি জটিলতায় আটকে গিয়েছিল চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ৫ জুনের কুমিল্লার চান্দিনার ভোট।

 

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, ‘স্থগিত উপজেলাগুলোর ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। উপকূলীয় এলাকাগুলোয় ভোট হবে ৯ জুন। আর চাঁদপুরের ফরিদঞ্জ ও কচুয়া উপজেলায় ভোট হবে চতুর্থ ধাপের ভোটের দিন, ৫ জুন। মামলার কারণে স্থগিত কুমিল্লার চান্দিনা উপজেলারও ভোট হবে একইদিনে।’ সবমিলিয়ে চতুর্থ ধাপে ভোট হবে ৫৭ উপজেলায়।

দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী সাড়ে চার শতাধিক উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় গত ৮ মে, দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ২১ মে আর ৮৭ উপজেলায় তৃতীয় ধাপে ভোট হয় বুধবার। আগামী ৫ জুন চতুর্থ ধাপের ভোট হওয়ার কথা রয়েছে। এরপর ৯ জুন স্থগিত উপজেলার ভোট হবে আরেকটি ধাপে।

 

যে ২০ উপজেলায় ভোট স্থগিত হয়েছিল

বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝারা, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা।

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ