সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৪ | ৬:০২
Link Copied Successfully!

গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে। সরবরাহে ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বেশ চড়া। ফলে অস্বস্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এভাবে দাম বাড়তে থাকলে সবজি কেনা অসাধ্য হয়ে যাবে বলেও আশঙ্কা ক্রেতাদের। আর ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সবজির।

 

শুক্রবার (১০ মে) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

 

সরেজমিনে দেখা যায়, পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা করে, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। এ ছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, কচুমুখি ১৪০ টাকা, প্রতি পিস লাউ ৪০ টাকা, করলা ৬০ টাকা, প্রতি পিস চাল কুমড়া ৫০ টাকায়। আর বরবটি ৭০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পেঁপে ৮০ টাকা, ঝিঁঙে ৬০ টাকা, এক ফালি মিষ্টি কুমড়া ৩০ টাকা, করলা ৬০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, প্রতি পিস ফুলকপি ৬০ টাকা, প্রতি পিস বাঁধা কপি ৬০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বিজ্ঞাপন

বিক্রেতারা জানান, গরমে সবজির চাহিদা বেড়েছে কিন্তু সে অনুপাতে সরবরাহ নেই। এছাড়া সবজি দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে একধরনের সংকট তৈরি হয়েছে। তাই বেশির ভাগ সবজির দাম বাড়তির দিকে রয়েছে।

 

ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় দাম সবজির বেড়েছে। এ ছাড়া ভারত পেঁয়াজ রপ্তানির ঘোষণা দিলেও বাজারে সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম আবারও বেড়েছে। পাশাপাশি আমদানিকৃত রসুন ও আদার বুকিং রেট বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে রসুন ও আদার দামও বাড়তির দিকে রয়েছে।

 

আনিসুল হক নামের এক ক্রেতা বলেন, কারওয়ান বাজারে অন্য সব জায়গা থেকে একটু কম দামে সবজি পাওয়া যায়। তাই এখানে বাজার করতে আসি। তবে দাম যেভাবে বাড়ছে, তাতে সবজি কিনে খাওয়া অসাধ্য হয়ে যাচ্ছে।

 

আবুল বাশার নামের আরেক ক্রেতা জানান, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের মতো মধ্যবিত্তরা খুবই অস্বস্তিতে রয়েছেন। আজকে বাজারে এসে দেখলাম, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব সবজির দাম বেড়েছে। জিনিসপত্রের দাম এভাবে বেড়ে যাওয়ায় নিম্নবিত্তরা খুবই চাপে রয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ