ঈদে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে: রেলমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৪ | ২:৫৭
Link Copied Successfully!

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করেছি। আমরা সবাই মিলে এবার চেষ্টা করেছি যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারে।

বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদ করে কর্মস্থলে ফেরা যাত্রীদের আমরা রিটান টিকিট দিয়েছি। যেভাবে তারা ঈদ করতে স্বাচ্ছন্দ্য বাড়িতে গেছে ঠিক একই ভাবে তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরবে। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই, রেলের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী আরও বলেন, গত ৮ এপ্রিল খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতক শিশুকে রেলওয়ের পক্ষ থেকে উপহার দিয়েছি এবং তাদের যে সাপোর্ট প্রয়োজন ছিল তার সবই দিয়েছি।

এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ