আজই বানিয়ে ফেলুন ডিমের মালাইকারি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৪, ২০২০ | ১:৫০
Link Copied Successfully!

কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হার্টের অসুখের জেরে চিকিৎসকের কড়া নির্দেশে মাটন একেবারেই বন্ধ। রোজকার চিকেন রান্না করে বিরক্ত আপনিও। এ দিকে আরও একটা জিনিস রয়েছে, যা খেতে বাচ্চা থেকে বুড়ো সবাই ভালবাসে।

রেস্তরাঁ হোক কিংবা বাড়ি, মালাইকারি বললেই জিভে জল বাঙালির। এই মালাইকারির কায়দা যদি ডিমে মিশে যায়, মন্দ কী? ভাবছেন চিংড়ি ছাড়া মালাইকারি আবার জমবে না কি! আজই  ডিমের মালাইকারির রেসিপি বানিয়ে চমকে দিন বাড়ির সকলকে। খুদে থেকে বড় সবাই চেটেপুটে খাবে জিভে জল আনা ডিমের এই পদ। কী ভাবে বানাবেন এই পদ?

উপকরণ

বিজ্ঞাপন

ডিম ৬টি

টক দই ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি আধ কাপ

বিজ্ঞাপন

টোম্যাটো কুচি আধ কাপ

কাজু বাদাম ২০ গ্রাম

চারমগজ ১০ গ্রাম

রসুন বাটা ৩ টেবিল চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ

শুকনো লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ

ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো ১ চা চামচ

নারকেলের দুধ আধ কাপ

নুন স্বাদ অনুযায়ী

চিনি স্বাদ অনুযায়ী

ফ্রেশ ক্রিম পরিমাণ মতো

সর্ষের তেল পরিমাণ মতো

প্রণালী: প্রথমে ডিমগুলি সেদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে তাতে টক দই, নুন,লঙ্কা গুঁড়ো আর সামান্য সাদা তেল দিয়ে আধ ঘণ্টা মাখিয়ে রাখুন ডিম সেদ্ধগুলিকে। চাইলে দু ভাগ করে নিতে পারেন ডিম সেদ্ধগুলি। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ডিম সেদ্ধগুলি ভেঙে না যায়। কড়াইয়ে তেল গরম করে ডিমগুলি হালকা ভেজে তুলে রাখুন। এ বার ওই কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ, টোম্যাটো, কাঁচালঙ্কা, কাজুবাদাম, চারমগজ দিয়ে ভাল করে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে বেটে নিতে হবে।

এ বার পুনরায় কড়াইয়ে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা ও একে একে সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে বেটে রাখা মিশ্রণ যোগ করুন। আর একটু কষিয়ে নিন। এর পর নারকেলের দুধ যোগ করুন, ভাল করে মিশিয়ে ভেজে রাখা ডিম গুলি দিয়ে দিন। গ্রেভি মাখা মাখা হয়ে এলে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ডিমের মালাইকারি।

 

 

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ