তুলতুলে নরম বিশেষ এই কাবাব বানান আজই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৪, ২০২০ | ১:৩৯
Link Copied Successfully!

নবাব সৈয়দ মহম্মদ হায়দার কাজমি ছিলেন কাকোরীর স্থানীয় শাসক। ব্রিটিশ সঙ্গীদের জন্য নৈশভোজে পেল্লাই খানাপিনার আয়োজন করেছিলেন নাকি তিনি। কিন্তু  তাঁর খাতিরদারি ভাল লাগেনি ব্রিটিশ ‘বন্ধু’-দের। শুকনো শিক কাবাবের নিন্দাই নাকি করেছিল ব্রিটিশরা। খেতে নাকি কষ্ট, চিবিয়ে খেতে হয়, শক্ত।

নবাবের মাথায় আগুন জ্বলছে তখন। রাঁধুনিদের নির্দেশ দিলেন, কাবাবই বানাতে হবে তবে তুলোর মতো নরম। কয়েক রাত ধরে রাঁধুনিরা পড়ে রইলেন রান্নাঘরে। প্রায় ১০ দিনের চেষ্টায় তৈরি হল তুলতুলে মাংসের কাবাব। সেই ককোরী কাবাব বানাতেই শেখালেন মার্কো পোলোর একজিকিউটিভ শেফ অমিতাভ চক্রবর্তী। রেসিপি রইল আনন্দবাজার ডিজিটালের পাঠকদের জন্য।

উপকরণ

বিজ্ঞাপন

মাটন ১ কেজি ৭০০ গ্রাম (হাড়বিহীন)

চর্বি ২০০ গ্রাম

কাঁচা পেঁপে বাটা ৫০ গ্রাম

বিজ্ঞাপন

ছোলা তাওয়ায় রোস্ট করে নিয়ে গুঁড়ো ৬০ গ্রাম

জাফরান ১ গ্রাম

সবুজ এলাচ ৩ গ্রাম

ঘি ৫০ গ্রাম

কাশ্মীরি লঙ্কা বাটা ৫ গ্রাম

নুন ২০ গ্রাম

পিঁয়াজ কুচি ১০০ গ্রাম

জৈত্রী ৫০ গ্রাম

কালো এলাচ ১০ গ্রাম

জায়ফল ১ গ্রাম

দারচিনি ৫০ গ্রাম

শাহি জিরা ৫ গ্রাম

কাবাব চিনি ২ গ্রাম

লবঙ্গ ৫টি

ভেজে নেওয়া পিঁয়াজ বা বিরিস্তা ৫০ গ্রাম

কাজু ৫০ গ্রাম

কাঠবাদাম ৩০ গ্রাম

চিরঞ্জি ৫০ গ্রাম

শুকনো নারকেল ১০ গ্রাম

গোলাপ পাপড়ি ১০ গ্রাম

রোজ ওয়াটার ৫ ফোঁটা

কেওড়া জল ১ ফোঁটা

প্রণালী:

ককোরী মশলা

কাজু, চিরঞ্জি, কাঠবাদাম ভেজে নিতে হবে প্রথমে। তারপর শুকনো নারকেল তাওয়ায় রোস্ট করে আলাদা করে রেখে দিতে হবে। জৈত্রী, জায়ফল, কালো এলাচ, শাহি জিরা, কাবাব চিনি-সহ মশলাগুলি রোস্ট করতে হবে শুকনো তাওয়ায়। এরপর সব মিশিয়ে যোগ করতে হবে ভেজে নেওয়া পিঁয়াজ বা বিরিস্তা যার রং বাদামি। একটা নরম পেস্ট তৈরি করতে হবে এই গোটা মিশ্রণটার। তৈরি হল ককোরী মশলা।

হাড় ছাড়ানো মাংসের কিমা করতে হবে অর্থাৎ মাংসগুলিকে মিহি করে নিতে হবে অন্তত পাঁচ বার যাতে একেবারে তুলতুলে হয়ে যায় মাংসটি। এর মধ্যে তিন বার মেশাতে হবে চর্বি।

এর পর পিঁয়াজ কুচি, রোস্ট করা ছোলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বাটা, সবুজ এলাচ গুঁড়ো, কাঁচা পেঁপে বাটা ও ককোরী মশলা ভাল করে মেশাতে হবে হাতের তালু দিয়ে চেপে চেপে। হাত দিয়ে চেপে চেপে মেশাতে হবে গোটা মিশ্রণটা। এর পর রোজ ওয়াটার বা গোলাপ জলে মেশাতে হবে জাফরান, দিতে হবে ঘি। ভাল করে মেশাতে হবে এর সঙ্গে। এর পর শিকের মধ্যে এই মিশ্রণটা শিক কাবাবের আকারে দিতে হবে। এ বার শিক-সহ আগুনের আঁচে (গ্যাস বা বার কিউতে, মাইক্রো ওভেনে নয়) এই মিশ্রণ পোড়াতে হবে। যাতে আগুনের সমান্তরাল থাকে শিকটা সেই ভাবে দেখে নিতে হবে। গোটা অংশটাই যাতে রান্না হয় তা খেয়াল রাখতে হবে। দেড় থেকে দু মিনিট দুই দিকই আগুনের সংস্পর্শে আসবে। এ বার তৈরি ককোরী কাবাব। নবাবি এই খানা পাতে পড়লে প্রিয় জনের সঙ্গে আপনারও মেজাজ খুশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ