অনলাইনে ঈদ কেনাকাটায় ধুম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১, ২০২৪ | ৪:১৪
Link Copied Successfully!

আসন্ন ঈদুল ফিতর ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন শপিংমল ও পোশাকের দোকানে বেচাকেনা জমে উঠেছে। এর পাশাপাশি অনলাইন মাধ্যমেও ঈদের কেনাকাটা চলছে। বিভিন্ন পোশাক ও বাহারি বিজ্ঞাপন আর অফারে অনলাইনে ঈদ কেনাকাটায় ধুম পড়েছে।

সোমবার অনলাইনে পোশাক ও প্রসাধনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রেতা, ক্রেতা ও মার্কেট প্লেস সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এবার অনলাইনে ঈদের কেনাকাটা করেছেন ফারাজ মাহবুব, আলাপকালে তিনি বলেন, অনলাইনে কেনাকাটা একটু চ্যালেঞ্জিং। কারণ সঠিক বিক্রেতা নির্বাচন, সঠিক পণ্য পাওয়ার নিশ্চয়তা, পণ্যের গুণগত মান ঠিক থাকা ও সঠিক সময়ে পণ্য হাতে পাওয়া অনেকসময় একটা বিড়ম্বনার মতো।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিষ্ঠিত ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধ অনেক অনলাইন প্রতিষ্ঠান আছে। সেসব জায়গা থেকে পণ্য কিনে ঠকার সম্ভাবনা অনেকটা কম। অনলাইনে সেবা নিয়ে সময় সাশ্রয় হয়, তবে আমার মনে হয় দাম একটু বেশিই দিতে হয়। এই ঈদে আমি অনলাইন থেকে প্যান্ট, পায়জামা এবং পাঞ্জাবি কিনেছি।

অনলাইনে দীর্ঘদিনের কেনাকাটার অভিজ্ঞতা ফারহানা সুমির।  তিনি বলেন, সাধারণত নিউমার্কেট বা গাউছিয়ায় গেলে অনেক ঘুরতে হয়। রমজানে শত শত দোকান ঘুরে পছন্দের পোশাকটি খুঁজে পাওয়া বেশ কষ্টের। তারপর আবার রোজা রেখে শরীরও দুর্বল লাগে। আমাদের দেশে এখন অনলাইনে অনেক কালেকশন আছে। নোজ পিন থেকে শুরু করে চুলে ক্লিপ বা বিয়ের শাড়ি কি নেই অনলাইনে? সবকিছুই এখন হাতের মুঠোয়। তবে অবশ্যই ভালো রিভিউ আছে এমন পেজ থেকে কেনা উচিত।

জেরিন নামের আরেক ক্রেতা বলেন, এবার ঈদে আমি থ্রি পিস, জুতা ঘড়ি কিনেছি অনলাইনে।

সদ্য যাত্রা শুরু করা অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান স্কাই মার্টের প্রতিষ্ঠাতা সজিব খান বলেন, ঈদ সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছি। এ সময়টাতে মানুষের চাহিদা প্রচুর। বিষয়টি মাথায় রেখেই ঈদের আগেই আমাদের যাত্রা শুরু করা। আলহামদুলিল্লাহ ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। এত অল্প সময়ে প্রফিটে যাবো ভাবিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকাল মানুষের অনলাইনের কেনাকাটায় আগ্রহ বেশি এটা অস্বীকার করার উপায় নেই। তরুণ প্রজন্ম তো বটেই এখন শখ করে বয়স্করাও অনলাইনে অর্ডার করেন। এটা ডিজিটাল বাংলাদেশের জন্য স্বস্তির সংবাদ।

জয়পুরী বুটিক কালেকশনের বিক্রেতা হৃদয় আহমেদ বলেন, ঈদ ঘিরে আমাদের বিক্রি আগের থেকে অনেক ভালো হয়েছে। প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়েছে। তবে ঈদ যত নিকটে আসবে আমাদের বিক্রি তত কমবে। কারণ আমরা যেহেতেু রেডিমেড পোশাক বিক্রি করিনা সেহেতু ঈদের কাছাকাছি সময়ে চাহিদা কিছুটা কমে।

এবার রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল, আর রমজান ৩০ দিনের হলে ঈদ হবে ১১ এপ্রিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ