যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২৪ | ৫:৫০
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রে পেনসিলভেনিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে নিহতের প্রতিবেশী মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত বলেন, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে একটি টয়োটা গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক বাংলাদেশি জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের চাচাতো ভাই স্থানীয় জামেয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক আব্দুল করিম পাশা বলেন, মাত্র দেড় বছর আগে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে অ্যাসাইলাম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। দেশে তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় শিক্ষক জাহাঙ্গীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি দেশে থাকতে কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরী রানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, বিষয়টি জেনেছি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দেশে তার পরিবার রয়েছে। পরিবার যদি কোনো সহযোগিতা চায় আমরা শতভাগ চেষ্টা করব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ