কর্ম খালি প্রেমিকা পদে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২০ | ৩:৩১
Link Copied Successfully!

ডেটিংয়ে যাওয়ার জন্য জীবনবৃত্তান্ত বানানো এখন নতুন প্রবণতা হিসাবে দেখা দিয়েছে। সেটা মন্দও নয় বটে। আগে থেকেই একজনের সম্পর্কে জেনে ও বুঝে নেওয়া যায়। কিন্তু প্রেম করতে যাওয়ার জন্য বান্ধবীর খোঁজে একেবারে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন! মালয়েশিয়ার চিকিত্সক মোহম্মদ নাকিব সত্যিই সবাইকে বিস্মিত করে দিয়েছেন! প্রেমিকা পদের চাহিদাকে তিনি আবার ‘কর্মখালি’ বলে উল্লেখ করেছেন।

টুইটারে পোস্ট করা সেই বিজ্ঞাপন বড়ই মজার। প্রেমিকাকে কেমন হতে হবে শুধু সেটা জানাতে নয়, প্রেমিক হিসেবে তিনি নিজে ঠিক কেমন সেটাও বিস্তারিত জানিয়েছেন নাকিব। নিজের পছন্দ, অপছন্দ কিছুই জানাতে বাকি রাখেননি। আবেদনকারীরা কেন নাকিবকে পছন্দ করবেন সেটা একেবারে খোলাখুলিই জানিয়েছেন। আর সেই বিস্তারিত তথ্য দিতেই পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন। তার শিরোনাম ‘আপনি কেন আমার সঙ্গে ডেটে যাবেন?’

এমবিবিএস ডিগ্রি থাকলেও রান্না থেকে মিম শেয়ার করায় আগ্রহ রয়েছে নাকিবের। কেকও ভালোবাসেন। স্পষ্ট করে জানিয়েছেন যে, তার অন্যতম গুণ হলো তিনি সবসময় হাতে একটা চকলেট বার রাখেন। গানবাজনারও শখ আছে। কিন্তু নাকিবের মা মনে করেন, তিনি গানের নামে চিত্কার করেন বেশি। নিজের একটা গাড়ি আছে কিন্তু জানিয়েছেন তিনি বেশ গরিব। আইফোন থাকলেও সেটা খুব একটা দামি মডেলের নয়। দেখতেও তাকে সুন্দর নয় বলে দাবি নাকিব বলেছেন, তার উচ্চতাও খুব বেশি নয়। তাকে প্রেমিক হিসেবে গ্রহণ করার কী কী কারণ হতে পারে সেটা জানানোর সঙ্গে সঙ্গে তাকে বাতিল করার যাবতীয় যুক্তিও তিনি নিজেই তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

মনের মতো বান্ধবী পেতে চাইলেও সেটাকে কাজ বলেই মনে করেন চিকিত্সক নাকিব। টুইটারে তিনি কর্মখালির কথা বলেছেন। পদের নাম ‘লেডিলাভ’ যোগ্যতা হিসেবে সবার আগে হতে হবে সুশিক্ষিতা। এর সঙ্গে হতে হবে পরিণত মানসিকতার এবং ঠিকঠাক টেবল ম্যানার্স জানতে হবে। এর জন্য বেতনও পাওয়া যাবে। তবে সেটা কত তা স্পষ্ট নয়। বেতন হিসাবে প্রতি মাসে যে কমিশন প্রেমিকাকে দেওয়া হবে তা নির্ভর করবে পারফরম্যান্স এবং জন্মদিনের উপহারের ওপর।

সূত্র:—আনন্দবাজার পত্রিকা

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ