করোনার নমুনা সংগ্রহে বুথ স্থাপন করে দিলেন সিআইপি জয়নাল

Default User
মো. মনজুর আলম
আপডেটঃ মে ১৮, ২০২০ | ২:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ বুথ স্থাপন করে দিলেন বিবিজে লেদার গুটস লিঃ এবং এবিসি ফুট ওয়্যার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি জয়নাল আবেদীন মজুমদার।

প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত বুথটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্নারের সাথে বসানো হয়।

ওই সময় জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী বলেন, করোনামুক্ত দেশ গড়তে পরিক্ষার কোন বিকল্প নাই। তাই বেশি বেশি নমুনা সংগ্রহ ও ডাক্তারদের নিরাপত্তার জন্য এই বুথটি স্থাপন অত্যন্ত ফলপ্রসু হবে। মানুষ নিশ্চিন্তে নমুনা প্রদানে উৎসাহিত হবে। সিআইপি জয়নাল আবেদীনের এই দানের হাত আরও প্রসারিত হোক। এই প্রত্যাশা করছি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও সিআইপি জয়নাল আবেদীনের ভাই মাস্টার মো. জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সুরক্ষা সামগ্রী পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), চশমা ও মাস্ক উপজেলা প্রশাসনকে হস্তান্তর করেন, বিবিজে লেদার গুডস এন্ড এবিসি ফুট ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মো. জয়নাল আবদিন মজুমদার পক্ষে সিহিরচোঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী মজুমদার।

এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়। সুরক্ষা সামগ্রী হিসেবে হাসপাতালের জন্য ২৫ টি পিপিই, ১০০টি সার্জিক্যাল মাস্ক, ২৫টি কেএন-৯৫ মাস্ক এবং হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের জন্য ১০০পিচ, সিহিরচোঁ গ্রামের জন্য ১০০পিচ সার্জিক্যাল মাস্ক ও উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ চশমা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা