হঠাৎ দেশে ফিরলেন সাকিব, কিন্তু কেন?

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২৩ | ৫:০৩
Link Copied Successfully!

চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু মাঠের লড়াইয়ে খুবই নাজেহাল অবস্থার মুখে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের চারটি ম্যাচেই শোচনীয়

গতকাল (মঙ্গলবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৮২ রান করার পর তারা ম্যাচ জিতেছে ১৪৯ রানে।

গত ২০১৯ বিশ্বকাপটা স্বপ্নের মতো পারফর্ম করলেও এবারের বিশ্বকাপে নিজের জাত চেনাতে পারছেন না সাকিব। সবশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তিনি ছিলেন একেবারেই নিষ্প্রভ। যে কারণে ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ সাকিব সমালোচনারও শিকার হচ্ছেন বেশ।

বিজ্ঞাপন

 

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই আজ সকালে হঠাৎ করেই ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান। দুপুরে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে নিবিড় অনুশীলন করেন তিনি।

 

বিজ্ঞাপন

জানা গেছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে নিজের ফর্ম ফিরে পেতে গুরু সালাউদ্দিনের শরণাপন্ন হয়ছেন সাকিব। আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনেই নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার আগের দিন দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এদিকে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর আজই কলকাতায় আসার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

 

এবারের বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব আল হাসান। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলতে পারেননি তিনি। বাকি চার ম্যাচে ২৪ গড়ে রান করেছেন ৫৬। সর্বোচ্চ ৪০ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

 

আর বল হাতে ওভার প্রতি ৫.৫৪ রান করে দিয়ে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। এখন সাকিব নিজেকে ঝালিয়ে নিয়ে স্বরুপে ফিরতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ