৪০তম বিসিএস নন-ক্যাডার

পুরুষ কোটায় নারী নিয়োগের সুপারিশ!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৩ | ৩:১৯
Link Copied Successfully!

বিভিন্ন জটিলতায় তিন বছর আটকে থাকার পর সম্প্রতি ৪০তম বিসিএস থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য নন ক্যাডার পদে তিন হাজার ৬৫৭ প্রার্থীকে নিয়োগে সুপারিশ করা হয়েছে। এই নিয়োগের সুপারিশে ব্যাপক ভুলের অভিযোগ করেছেন প্রায় চার শতাধিক প্রার্থী। তাদের অভিযোগ নারী কোটায় পুরুষ আর পুরুষ কোটায় নারী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত যোগ্যতা না থাকার পরও নিয়োগের সুপারিশ পেয়েছেন। 

এছাড়া ফলাফল প্রকাশে কারিগরি ও পদ্ধতিগত ব্যাপক ত্রুটি, কোড না থাকার কারণে সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন অনেক প্রার্থী। পছন্দক্রমে ব্যাপক ভুলভ্রান্তি, নির্দিষ্ট পদে আবেদন করার পরও ভিন্ন পদে নিয়োগ সুপারিশ ও পছন্দক্রম শূন্য দেখানোসহ নানা জটিলতাও রয়েছে। এসব বিষয়ে ধরা পড়ার পর সরকারি কর্ম কমিশন (পিএসসি) একদফা সংশোধনের পর ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এদিকে পিএসসি বলছে, ৪০তম বিসিএসে যারা ক্যাডার পদ পাননি, তাদের পছন্দক্রমের ভিত্তিতে নন-ক্যাডারে নবম থেকে ১৩তম গ্রেডে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিন বছর ধরে অনলাইনে সফটওয়্যার মাধ্যমে প্রার্থী নির্বাচন ছাড়াও ম্যানুয়ালি একজন পিএসসি সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে প্রতিটি আবেদন পুনরায় যাচাই করা হয়। এতে ভুল থাকার সম্ভাবনা খুব কম।

বিজ্ঞাপন

অপরদিকে অভিযোগ করা প্রার্থীরা বলছেন, ৪০তম বিসিএস নন ক্যাডার পদে চূড়ান্ত সুপারিশের পর ভুল ধরা পড়েছে। এছাড়া কিছু বিষয়ে আবেদনের সুযোগ দিলেও কোড না থাকার কারণে সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন অনেক প্রার্থী। এছাড়াও পছন্দক্রমে ব্যাপক ভুলভ্রান্তি—নির্দিষ্ট পদে আবেদন করার পর ভিন্ন পদে নিয়োগ সুপারিশ ও পছন্দক্রম শূন্য দেখানোসহ বিভিন্ন কারণে অনেকে সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন। এসব ত্রুটি উল্লেখ করে পিএসসিতে ফল পুনর্নিরীক্ষণের আবেদন জানিয়েছেন চার শতাধিক প্রার্থী।

১১তম গ্রেডে ডেপুটি জেলার পদে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয়েছেন এমন একজন প্রার্থী নাম প্রকাশ না করে বলেন, আবেদনে শুধু নবম গ্রেড ও টেকনিক্যাল পদগুলো পছন্দক্রমে রাখা হয়েছিল। কিন্তু আমাকে যে পদে সুপারিশ করা হয়েছে, সেই পদের জন্য আমার কাঙ্ক্ষিত উচ্চতাই নেই। ফলে সুপারিশপ্রাপ্তির পরও চাকরি পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

নন-ক্যাডার পদে আবেদন করা জান্নাতুল ফেরদৌস বলেন, অনলাইনে আবেদনের সময় পছন্দক্রমে শুধু নবম গ্রেড রাখা হয়েছিল। ফল প্রকাশের পর দেখা গেছে, ১২তম গ্রেডে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে। এছাড়া আবেদনের কপিতেও পছন্দক্রম—নবম গ্রেডের পরিবর্তে ১১ থেকে ১৩তম গ্রেড হয়ে  গেছে!

বিজ্ঞাপন

নিয়োগ সুপারিশপ্রাপ্ত রায়হান কবির বলেন, ‘আমি নবম গ্রেড ছাড়া কোনো পছন্দক্রম দেইনি। কিন্তু আমাকে ১১তম গ্রেডে ডেপুটি জেলারের পদে সুপারিশ করা হয়েছে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ