ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আহত বৃদ্ধার মৃত্যু

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ১৮, ২০২০ | ১০:৫৯
Link Copied Successfully!

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হালিমা খাতুন(৭৫) এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেছেন।
এব্যাপারে নিহতের ছেলে জবেদ উল্ল্যা মাস্টার মঙ্গলবার দুপুরে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। থানা পুলিশ মঙ্গলবার বিকালে বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হামলার ঘটনাটি গত ১০ আগস্ট উপজেলার ১২নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম চরদু:খিয়া গ্রামে ঘটে।

জানা গেছে, পশ্চিম চরদু:খিয়া গ্রামের জবেদ উল্ল্যা মাস্টারও আ: আউয়াল কালু গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
এই বিরোধকে কেন্দ্র চলতি বছরের ১৮ জুলাই জবেদ উল্ল্যা গংদের উপর হামলার ঘটনা ঘটে। এসময় জবেদ উল্ল্যা ও তার মা হালিমা খাতুনসহ ওই পরিবারের ৭জন আহত হয়।

তারা হাসপাতালে চিকিৎসাশেষে বাড়ি আসলে গত ১০ আগস্ট দুপুরে পুনরায় তাদের উপর হামলা করে প্রতিপক্ষরা। এই হামলায় জবেদ উল্ল্যা, মা হালিমা খাতুন, ভাই আমিন উল্লাহ, ভাবি সাহিদা বেগম, ভাতিজা মনজুর হোসেন, ভাতিজি শারমিন আক্তার, নাজমিন আক্তার, খালা আলিমেরনেছা আহত হয়। পরে চিকিৎসাধীন থাকাবস্থায় ১৮ আগস্ট মঙ্গলবার সকালে হালিমা খাতুন মারা যান।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে থানা পুলিশ বিকালে পোস্ট মর্টেমের জন্য লাশ উদ্ধার করেছে। এব্যাপারে জবেদ উল্ল্যা মাস্টার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জবেদ উল্ল্যা জানান, চলতি বছরের ১৮ জুলাই হামলার ঘটনায় আমরা আদালতে মামলা দায়ের করি। সেই মামলা দায়েরের পর তারা আবারো ক্ষিপ্ত হয়ে হামলা করে। পরে আমার মা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করেন।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা