নবজাতক অবিরাম কান্না করার কয়েকটি কারণ

Default User
পপুলার বিডিনিউজ ডটকম
আপডেটঃ আগস্ট ১৭, ২০২০ | ৫:৩৪
Link Copied Successfully!

জন্মের পর অনেক নবজাতক ঘুমাতে চায় না। আর অনেক সময় দেখা যায় কান্নাও করে। এ সময় মা ও পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারেন না যে কী করবেন।

নবজাতক নিজের সমস্যার কথা বলতে না পরায় সে কান্না করে। তবে তার না ঘুমানো ও কান্নার কারণ বাবা-মাকে খুঁজে বের করতে হবে। আর এ জন্য চিকিৎকের পরামর্শ নিতে পারেন।

শিশু জন্মের পর তার লালন-পালনের ঝক্কিও কিন্তু কম নয়। না ঘুমালে ও কান্না করতে থাকলে তা পুরো পরিবারের ঘুম হারাম করার জন্য যথেষ্ট।

বিজ্ঞাপন

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার বলেন, নবজাতকের ঘুম ঠিকমতো না হওয়া এবং বিভিন্ন কারণে কান্না করতে পারে। তাই এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

নবজাতকের রাতে না ঘুমানো বা অবিরাম কান্না করার কয়েকটি কারণ রয়েছে।

নবজাতক জন্মের পর সবেমাত্র সে ঘুমে অভ্যস্ত হতে শুরু করেছে। তার কোনো সময়চক্র এখনও গড়ে ওঠেনি। বিশেষজ্ঞরা বলেন, দিনরাতের ২৪ ঘণ্টার সঙ্গে মানিয়ে নিতে নবজাতকের ১২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া শিশু ক্ষুধার্ত কিংবা তৃষ্ণা থাকলে ও দিনে লম্বা সময় না ঘুমালে ক্লান্ত হয়ে পড়ে। আর ঘরের তাপমাত্রা খুব বেশি কিংবা খুব কম হলে স্বাভাবিকভাবেই নবজাতকের ঘুমাতে সমস্যা হতে পারে।

কী করবেন

দিনেরবেলা ঘরে উজ্জ্বল আলোর ব্যবস্থা রাখুন। রাত ৮টা থেকে ৯টার পর থেকেই খাওয়ানো হলে শিশুর ঘুমের আয়োজন শুরু করুন। শিশু না ঘুমালেও বিছানায় নিয়ে ঘুমানোর জন্য ছড়া বা গান শোনান ও গায়ে হাত বুলিয়ে দিন।

এ সময় ঘরে শব্দও কম করুন। প্রতিদিনের এ অভ্যাস শিশুর সঠিক ঘুমকে নিশ্চিত করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ