যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে, মৃত ১,৫৮৮

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৩:৩৬
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র এখন শীর্ষে। দেশটিতে মারা গেছে দেড় হাজারের বেশি।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবক’টিতে করোনা ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে শুক্রবার নাগাদ করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২৪২ জন। মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন।

বিজ্ঞাপন

শুক্রবার একদিনেই মারা গেছে ৪০২ জন। করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ ২৫৩ জন মারা যান।

মেয়র দপ্তরের তথ্য অনুযায়ী, কেবল নিউইয়র্ক শহরেই করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৬৯৭ জন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৯৩৪ জন।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যা অনুযায়ী, সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৯৫৩ জনে। মারা গেছেন ২৭ হাজার ৩৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ৭ জন।

বিজ্ঞাপন

করোনায় সবচেয়ে বেশি ৯ হাজার ১৩৪ জন মারা গেছেন ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮ জন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা