লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

Default User
লাইফস্টাইল
আপডেটঃ জুলাই ২৯, ২০২০ | ৫:১০
Link Copied Successfully!

বিশ্বে দিন দিন দেখা দিচ্ছে নানা রকম রোগবালাই। যা প্রাণঘাতীও। তেমনি একটি রোগ হচ্ছে ক্যান্সার। যাতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সারাবিশ্বে প্রতিবছরই লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে। বিভিন্ন রকম ক্যান্সারের মধ্যে অন্যতম হচ্ছে লিভার ক্যান্সার।

লিভার ক্যান্সার বিভিন্ন কারণে হত্যে পারে। তবে হেপাটাইটিস-বি’র সংক্রমণ থেকে যে লিভার ক্যান্সার হতে পারে তা আমাদের অনেকেরই ধারণার বাইরে!

মার্কিন গবেষকরা বলছেন, লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় হেপাটাইটিস-বি। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার হেপাটাইটিস বি ফাউন্ডেশনের দাবি, হেপাটাইটিস-বি’র সঠিক চিকিৎসা সময় মতো করা না গেলে তা লিভার ক্যান্সারে রূপ নেয়।

বিজ্ঞাপন

লিভার বা যকৃতের ক্যান্সার প্রাথমিক পর্যায় শনাক্ত করা প্রায় অসম্ভব! একেবারে শেষ সময়ে এর উপসর্গ বোঝা যায় বলে লিভার বা যকৃতের ক্যান্সার শনাক্ত করা খুবই কঠিন। কারণ লিভারের বেশিরভাগ অংশই পাঁজরের নিচে ঢাকা থাকে। যাদের মদ্যপানের অভ্যাস রয়েছে বা লিভার সিরোসিস রয়েছে, তাদের লিভার ক্যান্সারের ঝুঁকি বেশি। তবে হেপাটাইটিস-বি থেকে হওয়া সংক্রমণ লিভার ক্যান্সারের ঝুঁকি অনেকগুণ বাড়িয়ে দেয়।

আবু ইউছুফ প্রধানীয়া সুমন

আমেরিকার হেপাটাইটিস বি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রতিবছর ৭ লাখ ৮৮ হাজার মানুষের মৃত্যু হয় লিভার ক্যান্সারে। তবে আফ্রিকা এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে এই হার অনেক বেশি। এই দেশগুলোতে লিভার ক্যান্সারে মৃত্যু হার প্রায় ৮০ শতাংশ।

মার্কিন গবেষকদের মতে, লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতে হেপাটাইটিস-বি’র চিকিৎসা সময় মতো শুরু করা জরুরি। পৃথিবীর প্রায় ৩ কোটি মানুষ প্রতিবছর হেপাটাইটিস বি-তে আক্রান্ত হচ্ছেন বলেও তারা পরিসংখ্যানে তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

চলুন এবার জেনে নেয়া যাক হেপাটাইটিস বি’র প্রাথমিক লক্ষণগুলো-

> সব সময় অবসন্ন বোধ করা।

> বেশিরভাগ সময়েই মাথাব্যথা করা।

> হঠাৎ হঠাৎ গা চুলকাতে থাকা।

> হাড়ের জয়েন্টে ব্যথা থাকা, বিশেষ করে ডান দিকের উপরিভাগের জয়েন্টে ব্যথা অনুভব করা।

> সারাক্ষণ বমি বমি ভাব থাকা এবং যখন তখন বমি হওয়া।

> সারাক্ষণ জ্বর জ্বর ভাব অনুভূত হওয়া বা শরীরে ম্যাজমেজে অনুভূতি হওয়া।

> চোখ ও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি।

এসব লক্ষণগুলো দেখা দিলে জরুরিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন। নইলে আপনার মূল্যবান অঙ্গ লিভার ধ্বংস হয়ে আপনাকে মৃত্যু দিকে নিয়ে যেতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ