করোনাকালে বিদ্যুতের বিল কমানোর ৭টি কৌশল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২২, ২০২০ | ২:৩৯
Link Copied Successfully!

করোনা মহামারিতে বেশিরভাগ মানুষের সময় কাটছে ঘরে বসে। অনেকের বাড়িতে বসেই চলছে অফিসের কাজ। পরিবারের প্রায় সকলেই এই সময়টাতে বাড়িতে থাকার ফলে বিদ্যুতের খরচও হচ্ছে বেশি। কিন্তু একটু সতর্ক হলে বিদ্যুৎ বিল অনেকটা কমিয়ে ফেলা যায়। এজন্য কিছু বিষয় খেয়াল রাখলেই যথেষ্ট। চলুন তেমন কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নিই-

১. বাড়িতে অপ্রয়োজনে লাইট, ফ্যান চালানো বন্ধ করতে হবে। যে ঘরে কেউ নেই, সেই ঘরের লাইট-ফ্যান অবশ্যই যেন বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিদ্যুতের অহেতুক অপচয় বন্ধ করলে খরচ অনেকটা কমানো যাবে।

২. ঘরে প্রাকৃতিক ভাবে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা থাকলে দিনে খুব প্রয়োজন না হলে লাইট-ফ্যান বন্ধ রাখুন।

বিজ্ঞাপন

৩. মাসে অন্তত একদিন ফ্রিজ খালি করে পরিষ্কার করুন। ওই দিনটা ঘণ্টা খানেকের জন্য ফ্রিজ বন্ধ রাখুন। এতে বিদ্যুতের সাশ্রয় হবে।

৪. কম্পিউটার কাজ হয়ে গেলে সেটি বন্ধ করে দিন। অযথা চালিয়ে রাখবেন না। এতে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। কমবে বিদ্যুতের বিলও।

৫. কিছুটা সময় এসি চালিয়ে ঘর ঠাণ্ডা করে নিয়ে এসি বন্ধ করে দিন। দেখবেন এতে অনেকক্ষণ ফ্যান চালানোর প্রয়োজন হবে না। বাঁচবে বিদ্যুৎ, কমবে বিদ্যুতের বিল।

বিজ্ঞাপন

৬. বাসার সব ঘরে অবশ্যই এলইডি আলো লাগান। এতে অনেকটাই বিদ্যুতের সাশ্রয় হয়।

৭. ল্যাপটপ, মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরা ইত্যাদি চার্জ দেওয়া হয়ে গেলে চার্জার খুলে রাখুন। চার্জার প্লাগ ইন করে রাখলে বিদ্যুতের অপচয় হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ