অ্যালার্জির হলে যা করনীয়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৪, ২০২০ | ৪:০৫
Link Copied Successfully!

প্রায় লোকেরই অ্যালার্জির সমস্যা রয়েছে। দিন দিন ‍এ‍ই সমস্যা বেড়েই চলেছে। ‍এ সমস্যার কারণে কারো কারো স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়। যাদের এ সমস্যা নেই, তাদের কাছে অ্যালার্জি তেমন একটা গুরুতর ব্যাপার মনে না হলেও, ভুক্তভুগীরা জানেন শরীর আর মন দুটিই বিপর্যস্ত হয়ে পড়ে অ্যালার্জির জ্বালায়। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় এ সমস্যা বেশি দেখা যায়।

বিশেষ করে অ্যালার্জির সমস্যা এড়াতে গিয়ে কেউ কে‍উ আবার এমন সব ভুল করেন যাতে শরীর আরও খারাপ হয়।

যেমন:

বিজ্ঞাপন

এক. অ্যালার্জির সমস্যা কমাতে অনেকেই ফার্মেসিতে গিয়ে নানারকম ওষুধ কিনে খান। কিন্তু ঠিক কি কারণে আপনার অ্যালার্জি হচ্ছে তা না জেনে ওষুধ খেলে উল্টো ফল হতে পারে। এ কারণে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

দুই. অনেকের ধারণা, ঘরে যথেষ্ট আলো-বাতাস ঢুকলে ঘর জীবানুমুক্ত থাকে। এজন্য অ্যালার্জির রোগীরাও সবসময় দরজা-জানালা খুলে রাখেন। কিন্তু এর ফলে বিভিন্ন ফুলের পরাগরেণু বা ধূলাবালি ঢুকে অ্যালার্জির সমস্যা আরও বাড়িয়ে দেয়।

তিন. কোনো কোনো ফল বা সবজি খেলে অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। বিশেষ করে মুখে, গলায় চুলকানি, অস্বস্তি দেখা দেয়। কারও আবার এসব খাবার কাটাকাটি করলে, ধুতে গেলে বা রান্না করতে গেলেও অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। যাদের এ ধরনের সমস্যা আছে তাদের এসব থেকে দূরে থাকাই ভালো।

বিজ্ঞাপন

চার. জুতা, কাপড়, চুলে লেগে অ্যালার্জি সৃষ্টিকারী ধূলাবালি প্রতিনিয়তই ঘরে ঢোকে। আপনার পোষা প্রাণীর মাধ্যমেও অ্যালার্জি ছড়াতে পারে। এ কারণে যথাসম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাইরে থেকে এসে মাথার চুল ধুয়ে ফেলাটাও জরুরি। কারণ চুলে লেগে থাকা ধূলাবালি বালিশে লাগলে সেই ধূলা লাগা বালিশে ঘুমালে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যেতে পারে।

পাঁচ. অনেকেই অ্যালার্জির সমস্যায় চিকিৎসকের পরামর্শে নাসাল স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু নাসাল স্প্রে ব্যবহারের ক্ষেত্রে অনেকেই নিয়ম মেনে চলেন না। নাসাল স্প্রের অতিরিক্ত ব্যবহারের ফলে নাকের ভেতরের অংশে এবং সাইনাসে মারাত্মক ক্ষতি হতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ