
চার কৃষকের ধান কেটে দিলো সোনাইমুড়ি ছাত্রলীগ


#পপুলার বিডিনিউজ রিপোর্ট
হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোনাইমুড়ি গ্রামে চার কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ। ওই চার কৃষক সোনাইমুড়ী গ্রামের উওর মাঠে ও পশ্চিম মাঠে মো. বিল্লাল পাটওয়ারী, সেরাজুল হক, শাহালম মল্লিক ও তাফাজ্জল মিয়াজী।
ধান কাটার নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মোঃ ইয়াছিন পাটওয়ারী রাজন। ওইসময় সাথে ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মহন মিজি, নুরুন্নবী তপদার, মামুন তপদার, সুমন মল্লিক, সোহাগ সদ্দার, মামুন মোল্লা, রিদয় মল্লিক, রবিন পাটওয়ারী, শরিফ খাঁন, রায়হান মিজি, জিহাদ, এমরান, শাকিল, আরিফ হয় আরো অনেকেই।
ছাত্রলীগ নেতা মোঃ ইয়াছিন পাটওয়ারী রাজন পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনার নির্দেশে এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক: মোঃ সাদ্দাম হোসেন খানের দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহনের অনুপ্রেরণায় অসহায় কৃষকের ধান কাটা হয়।


























