সুরের মাঝে এন্ড্রু কিশোর

Default User
কবির হোসেন মিজি
আপডেটঃ জুলাই ৮, ২০২০ | ১:৫১
Link Copied Successfully!

এ কেমন প্রস্থান ?
যে প্রস্থানে গুমড়ে কাঁদে বাংলাদেশ
প্রিয়জনের শোকে ছটপট করে হাজারো গানের পাখি।

নির্বাক স্তব্ধ কণ্ঠ, বোবা মূর্তির মতো অশ্রুসিক্ত চোখে ভেসে উঠে
সেই চেনা প্রিয়মুখ
পুরনো স্মৃতিতে ডুব দেয় গানের সুরের শঙ্খচিল গুলি
বারংবার তার শোকে হৃদপিন্ড আতকে উঠে।

প্রিয় গানের পাখি , প্রিয় এন্ড্রু কিশোর
তোমার বাবার মুখে প্রথম যেদিন গান শুনেছিলে
সেদিন থেকেই গানকে বুকে লালন করে প্রানের সাথে মিশিয়ে
নিজের জীবন করে রেখোছো।

বিজ্ঞাপন

তারপর আর পেছনে ফিরে তাঁকাতে হয়নি তোমার
অগনিত ভক্ত শ্রোতার ভালোবাসায় সিক্ত হয়ে
গানের জগতে পথ চলছো তো চলছোই।
যে চলায় তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ হয়ে
জীবনের গল্পে শুনালে, সবাইতো ভালোবাসা চায়।

তোমার বুকের মধ্যখানে, বুকেরি ভেতরে রাখা
কারে দেখাবে মনের দুঃখ ,বলে শুনালে চিরকাল প্রেমের কাঙ্গালের কথা
তোমার সেই প্রেমে ডুবলো সুজন সখির গানে অজ¯্র ভক্তশ্রোতা ।

পদ্ম পাতার জলের মতো ,আনন্দ অশ্রু চোখে নিয়ে
তুমি বললে আমার সারা দেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়োনা।

বিজ্ঞাপন

তাইতো চোখের পলক পড়েনি, ঐ চাঁদ মুখ যেনো লাগেনা গ্রহন,
তুমি মোর জীবনের ভাবনা হয়েই মিশে আছো
আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে।

প্রেমের সমাধী ভেঙ্গে, মনের শিকল ছিড়ার পর
বিরহী সুরে গাইলে তুমি বন্ধু আমার চির সুখে থেকো।

তুমি চলছো তো চলছোই একের পর এক কালজয়ী গানে
যে গানে ভেসে উঠে ছোট্ট বেলার সেই দিনগুলি, মার্বেল ঘুড়ি আর ডাংগুলি।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে জেনেও বললে শোন গো চাঁদ শোন তারা
বুকেরি ভিতরে রাখিবো তোমারে, একবিন্দু ভালোবাসা দাও।

পৃথিবীর যতো সুখ আমি তোমারি ছোঁয়াতে খুঁেজ পেয়েছি
আর সে সুখেই গাইলে কি যাদু করেছো বলোনা, ঘরে আর থাকা যে হলোনা।
এমন সুমধুর সুরে যাদু করা গানে গানে এত ভালোবাসা পেয়েও
হঠাৎ বললে দুনিয়া দুই দিনের মেলা, ডাক দিয়াছেন দয়াল আমারে।
তাহলে কি সত্যি সত্যিই দয়ালের ডাকে সাড়া দিলে তুমি ?
বড্ড বেশি অভিমান করে পাড়ি জমালে ওপারে।

যেখানে ঘুমিয়ে থাকো গো সজনী গানে গানে আমাদেরকে ঘুম পাড়াতে
আজ সে ঘুমেই তুমি চির বিবোর হয়ে গেলে ?
আর কখনো তোমার দরাজ কণ্ঠে শুনবো না ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় লেখা হবেনা গানের চিঠি।

খুব অল্প সময়ে তুমি আকাশের তারা হয়ে গেলে প্রিয় গানের পাখি।
তোমার মরণ হয়নি প্রিয় এন্ড্রু কিশোর, তুমি চির অমর
তুমি অনন্তকাল বেঁচে রবে তোমার কণ্ঠে রেখে যাওয়া হাজারো গানের সুরে
যুগ যুগ ধরে বেঁছে থাকবে অগনিত ভক্তশ্রোতার মনে।
আমরা তোমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
রচনাকালÑ ৬ জুন ২০২০ইং

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ