রুদ্রাক্ষ রায়হানের একগুচ্ছ কবিতা

Default User
রুদ্রাক্ষ রায়হান
আপডেটঃ জুন ২৫, ২০২০ | ৪:০৬
Link Copied Successfully!

ক্লাউন

সার্কাসে যে মানুষটি খেলা দেখাত
তকার ইচ্ছামৃত্যুর দিনে আমার জন্ম হয়েছে
মা বলেছেন, বড় হয়ে আমি তাই ক্লাউন হবো
পত্রিকার থানা প্রতিনিধি সেই খবর কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে
সেই থেকে আজ অবধি বিষণœতার দিন।

রাস্তায় নামলেই আমরা মানি না চিৎকারে মুখর হয়ে উঠি
এই জনপদে মেনে নেয়া পাপ
তাই আমরা সকাল দুপুর মিছিল নামাই খুব
আমাদের ইশকুলে রেডিমেড দেশপ্রেম বিক্রি হয়।

আমরা রাষ্ট্রকে গালি দেই
আর ধর্ষিতা মেয়েটিকেও
শুধু ধর্ষক আর নেতাদের ভয় পাই
তাদের সামনে গেলে বলি আস্লামু আলাইকুম,
কেমন আছেন? বাড়ির সবাই ভালো তো?

বিজ্ঞাপন

আমার জন্মের দিনে সার্কাসে খেলা দেখানো মানুষটি মারা গিয়েছিল
মা বলেছেন তিনি-ই আমার প্রকৃত বাবা!
আমি তাই অনেক বড় ক্লাউন হবো।

মোটরবাইক

এ যুগের ছেলেরা মোটরবাইকের প্রেমে মজে ড্রাইভার হয়ে ওঠে
এ যুগে মোটরবাইক কোম্পানিগুলোর ব্যবসায় খুব ভালো
মডার্ন ছেলেগুলো এক একটা সেইরাম ড্রাইভার
এ যুগের ডিএসএলআর মোটরবাইক ড্রাইভারের ছবি তুলে রাখে।

বিজ্ঞাপন

তেল আর মবিলের গাড়ি ড্রাইভ করে তুখোর ড্রাইভার
হাওয়ার শরীর ছুঁয়ে বেসুরো গলায় গান গায়
গার্লস স্কুল আর ওমেন্স কলেজের রোডগুলো
সারাদিন মুখর মুখর হয়ে থাকে।

এ যুগের মেয়েরা ড্রাইভারের প্রেমে মজে বাইক হয়ে যায়
স্পাইক চুল আর ফ্রেঞ্চকাট দাড়ি দেখে গাড়ি হয়ে ওঠে
এ যুগের ড্রাইভার উর্বশী গাড়িগুলো তুলে নিয়ে যায়
এ যুগের ড্রাইভার তুলে নেয়া গাড়িটাকে ব্যাপক চালায়।

এরপর
ড্রাইভার নতুন গাড়ি খোঁজে
এরপর
গাড়িগুলো নতুন ড্রাইভার চায়
এরপর
পুরাতন গল্পেরা প্রথম থেকে শুরু হয়।


বিজ্ঞাপন

বাজারে বিক্রি হয় হর্স পাওয়ার ম্যাসাজ অয়েল
রাস্তার পাশে বসে সান্ডার তেলের দোকান
আপনার স্ত্রী আমার মা, মায়ের বুকে বাঘ হয়ে বাচুঁন।

আমরা প্রার্থনায় ঘোড়ার শিশ্ন চাইতাম
আর চাইতাম বহুক্ষণ স্থায়ী সঙ্গম
গুগলে সার্চ দিতাম লেডিস সেক্স উইথ হর্স
আমরা মনেপ্রাণে এক একজন বগুগামী ঘোড়া।

আমাদের টেলিভিখশনে ভেসে আসে ইট্স নটি ওয়ার্ল্ড
কনডমে লেখা থাকে লং লাস্টিং ডটেড
আমরা আধুনিক হয়েছি অনেক, তবু সময় কমাতে চাইনি।

আমাদের স্ত্রীরা এক একটি ব্লাকহোল যেন
অন্তত আমরা এরকমই ভাবি
আমরা মনে করি সবকিছু ঢুকে যাবে ৫ মি.মি দরজার ভেতর!

সংসারে প্রেম দিতে চেয়েছি আমরা
আমাদের বিশ^াস আমরা দীর্ঘস্থায়ী ঘোড়া হলে সংসারে সুখ নেমে আসবে
আমরা তাই কনডম, তেল, আর মলমের বিজ্ঞাপন দেখি
অথচ আমরা বানাতে পারতাম চুমু শেখার ক্লাস।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ