চাঁদপুরে স্বজন গ্রুপের নতুন নেতৃত্ব গঠন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৪, ২০২০ | ৯:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের স্বজন গ্রুপের নতুন নেতৃত্ব গঠনজনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করতে স্থানীয় পর্যায়ে সনাক-এর সহায়ক শক্তি বৃদ্ধিকল্পে উপদেষ্টা পরিষদ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের পাশাপাশি সনাকের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী গ্রুপ হলো স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)। দুর্নীতিবিরোধী আন্দোলনের সহযোগী গ্রুপ হিসেবে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি তথা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে অধিকতর বেগবান করার লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বজন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

স্বজন গ্রুপের দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য এবং স্বজনের নেতৃত্ব বিকাশের লক্ষে গত ২৪ জুন ২০২০ সনাক-স্বজন সমন্বয় সভায় (ভার্চুয়াল) নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে স্বজনের সমন্বয় কমিটি পূনর্গঠিত হয়েছে। স্বজন সদস্যবৃন্দের মধ্য থেকে তিন সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় প্রধান সমন্বয়কারী অ্যাকসসে এন্ড ইনফরমশেন সেন্টার স্বত্ত্বাধিকারী ও মাই কম্পউিটার স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আসিফ-উল-ইসলাম, সহ-সমন্বয়কারী চাঁদপুর নৃত্যাঙ্গণের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রুমা সরকার এবং অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪. কম ও ইংরেজি দৈনিক ট্রাইবুনালের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামন বাবলুকে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য যা আগামী ২৫ জুন ২০২০ থেকে কার্যকর হবে। এ কমিটি আগামী এক বছর (২৫ জুন ২০২০-২৫ জুন ২০২১) পর্যন্ত দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ