সাংবাদিকতা পেশায় মোবাইল

Default User
এস কে দোয়েল
আপডেটঃ জুন ২৪, ২০২০ | ২:৫৮
Link Copied Successfully!

সময় এখন তথ্যপ্রযুক্তির। বর্তমান সরকার তার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি তথা তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। গড়ে তুলছে আইটি ফার্ম। তথ্যপ্রযুক্তির দ্রুতগতির ফলে গড়ে উঠছে আউটসোর্সিংয়ের কর্মসংস্থান। ফ্রিল্যান্স ইনকাম সোর্স তৈরি হচ্ছে। দেশে হাজার হাজার যুবক এখন মুক্ত পেশাজীবী হিসেবে এই আইসিটিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন। সেক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক হয়ে উঠতে পারে আরেকটি কর্মসংস্থান ক্ষেত্র।

তথ্যপ্রবাহ সরবরাহের অন্যতম শক্তিশালী নেটওয়ার্ক এখন মোবাইল ফোন। মোবাইল প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে সংঘটিত সব তথ্য আনা সম্ভব। মোবাইল প্রযুক্তির মধ্য দিয়ে গড়ে উঠতে পারে জার্নালিজম ক্যারিয়ার। কেননা দেশে ১২ কোটিরও বেশি মানুষ এখন মোবাইল ব্যবহার করছেন। তার মধ্যে তিন কোটিরও বেশি স্মার্টফোন ব্যবহারকারী। সেদিক বিবেচনা করলে বাংলাদেশে স্মার্টফোন ঘিরে মোবাইল জার্নালিজমের ওপর ক্যারিয়ার গড়া সময়ের ব্যাপার।

তাছাড়া সময় এখন স্মার্ট হওয়ার। খাওয়া-দাওয়া, চলাফেরা, পোশাক-আশাকে, কথাবার্তা এবং সাজসজ্জায় সবকিছুতেই এখন স্মার্টনেস লক্ষ করা যাচ্ছে। এই স্মার্ট সময়ে প্রত্যেকের হাতে হাতে এখন স্মার্টফোন। এই স্মার্ট ফোন দিয়েই গড়া যাবে গণমাধ্যমের নতুন এক ক্যারিয়ার।

বিজ্ঞাপন

কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবের স্থলে একটি স্মার্ট মোবাইল ফোন দিয়েই করা যাবে গণমাধ্যমের কাংখিত কাজ। নিউজ টাইপিং, এডিটিং, ভিডিও, অডিও রেকর্ড, ইমেজ এডিটিং এমনকি ভিডিও লাইভও দেখানো যাবে মোবাইল দিয়ে।

যেভাবে মোবাইল সাংবাদিক হওয়া সম্ভব : যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে। হোক সেটা যে কোনো ব্রান্ডের। যদিও আমরা অনেকে অর্থনৈতিকভাবে সচ্ছল নই। এক্ষেত্রে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নই, তারা ব্যবহার করতে পারি স্বল্প দামের অ্যানড্রয়েড মোবাইল সেট। এখন অবশ্য প্রত্যেকটি অ্যানড্রয়েড মোবাইল সেটে নানান সুবিধা দেওয়া থাকে। যুক্ত করা যায় বিভিন্ন অ্যাপ। এসব অ্যাপ দিয়ে সহজেই কাক্সিক্ষত কাজগুলো সারা যায়। বর্তমানে ৬ হাজার টাকা থেকে ওপরের দামের সবকটি মোবাইল সেট টাচ বা অ্যানড্রয়েড হিসেবে দেখা যায়। এসব মোবাইল দিয়েও গণমাধ্যমের কাজ করা যাবে।

মিডিয়ায় কাজ করতে স্মার্ট ফোনে যা থাকা জরুরি : স্মার্টফোন কেনার আগে দেখতে হবে সেটটির ক্যামেরার রেজল্যুশন কেমন। রেজল্যুশন কত। আলোকচিত্র পরিষ্কার কি না। কেননা এই ক্যামেরা দিয়েই বিভিন্ন পরিবেশে অবস্থান করে ছবি তুলতে হবে। জানতে হবে কখন ক্যামেরায় ফ্ল্যাশ মারতে হবে। অবশ্য প্রায় সব অ্যানড্রয়েড বা স্মার্টফোনের ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ যুক্ত থাকে। তাই হাইরেজল্যুশন সম্পন্ন ক্যামেরা মোবাইল নিলে কাক্সিক্ষত ঝকঝকে ছবি ও ভিডিও বেশ গুরুত্ব বহন করবে।

বিজ্ঞাপন

যোগ দিন মোবাইল সাংবাদিকতায় : হাতে হাতে যখন নানান ব্রান্ডের মোবাইল ফোন। সময়ের অনুপম সঙ্গী হচ্ছে এই মোবাইল। আজ মোবাইল প্রযুক্তি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক। কেননা এই মোবাইল ফোন দিয়ে একাধারে ভয়েস কল, এমএমএস, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহারের কারণে ফেসবুক, টুইটার, ভাইভারের মতো সোস্যাল নেটওয়ার্ক কানেক্টিভিটি আর অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন ও মোবাইল টিভি, মেইল আদান প্রদানসহ অপার সুবিধা যুক্ত হয়েছে মোবাইলে ইন্টারনেট যুক্ত হওয়ায়। বাংলাদেশ সরকার আইসিটি অর্থাৎ তথ্যপ্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার। সেক্ষেত্রে গণমাধ্যমের নতুন মিডিয়া হিসেবে মোবাইল সাংবাদিকতা এখন সময়ের অপার চাহিদা হয়ে দাঁড়াবে। তাই যার হাতে রয়েছে একটি স্মার্ট বা অ্যানড্রয়েড মোবাইল ফোন। তিনিই শুরু করতে পারেন মোবাইল সাংবাদিকতা। সাধারণ নাগরিক থেকেই আসা যাবে এই পেশায়।

লেখক: Entrepreneur & Founder at Mobile Journalist Association of Bangladesh-Mojab.

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ