মুক্তিযোদ্ধা কালী নারায়ণ লোধের মৃত্যুতে শোক প্রকাশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১১, ২০২০ | ৬:৪৪
Link Copied Successfully!

মহামারী করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন হাজীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কালী নারায়ণ লোধ (৭৫)।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার এবং অবসরপ্রাপ্ত ব্যংক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম চুন্নু।
এক শোক বার্তায় তারা বীর মুক্তিযোদ্ধা কালী নারায়ণ লোধ এর আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের অসম সাহসী এ যোদ্ধা। পরের দিন মঙ্গলবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় মার্যাদা শেষে পোস্তগোলা শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

কালী নারায়ণ লোধ হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের লোধ বাড়ির মৃত চন্দ্র মোহন লোধের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা