
জ্বর নিয়ে মারা গেলেন বলাখালের কার্তিক দাস
Link Copied Successfully!


জ্বর নিয়ে মারা গেলেন হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বকুল তলা মাঝি বাড়ীর মৃত মনমোহন দাসের ছেলে কার্তিক দাস(৫৫)।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি মারা যান। তার মৃতদেহ বাড়ীতে আছে। জ্বর নিয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা তদন্ত অফিসার আবদুর রশিদ।
এদিকে বলাখাল প্রসঙ্গে পপুলার বিডিনিউজ ডটকমকে ডা. রাজেশ সাহা বলেন, হাজীগঞ্জে করোনা ভয়াবহ রূপ নিচ্ছে। আমি প্রতিদিন প্রায় ৩০ থেকে ৫০ টা কল পাই হাজীগঞ্জের। যাদের প্রায় সবার ই কোভিড সিম্পটম।
আমার নিজ গ্রামের ও (বলাখাল) অনেকে আছেন।ইতোমধ্যে একজন পরীক্ষায় পজেটিভ আসছে।


তিনি আরো জানান, আমার গ্রামেরই কিছু বাড়িতে জ্বর নিয়ে ভুগছে এমন রোগী আছে, যাদের ট্রেসিং টেস্ট কিছুই হয়নি।

























