মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২১ | ৪:৩৮
Link Copied Successfully!

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। কোভিড- ১৯ এবং মালয়েশিয়া সরকারের বিধি- নিষেধের কারণে এ বছর ভাষা দিবসের অনুষ্ঠান স্বল্প পরিসরে এবং শুধুমাত্র হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতেই অনুষ্ঠিত হয়।

আজ রবিবার রাজধানী কুয়ালালামপুরে হাইকমিশন চত্বরে সকাল সাড়ে ৮টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পতাকা অর্ধনমিত করেন হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার।

হাইকমিশন চত্ত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে নিরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার (মিনিস্টার) খোরশেদ আলম খস্তগীর, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (শ্রম) জহিরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (শ্রম ২) হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (রাজনৈতিক) তাহমিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার বলেন, ‘ভাষার জন্য সংগ্রাম ও জীবন দেয়ার ইতিহাস বিশ্বে একমাত্র বাঙালি জাতিরই আছে। এই ভাষা সংগ্রামের অর্জনেই লুকিয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতা, যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি অর্জন করে।’ তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ