তিলের তেল নানা গুণ

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২১ | ৪:১১
Link Copied Successfully!

তিলে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে। এক আউন্স তিলে (বীজ) ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। তিলে সিসেমিন নামে একটি উপাদান থাকে যা দীর্ঘায়ু হতে সাহায্য করে। সিসেমিন রক্তচাপ কমায় এবং ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরল কমায়। তিলের প্রোটিন কমায় হৃদরোগের ঝুঁকি।

তিলে ক্যালসিয়াম ছাড়াও ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, থায়মিন ও ভিটামিন ‘ই’ থাকে। সিসেমিন ছাড়াও তিলে সিসেমলিন আছে। তিলের ফাইটোস্টারলস ও লিগন্যান ক্যান্সারের ঝুঁকি কমায়। বিশেষত নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে তিসির পরেই তিলের অবস্থান। তিলে পুষ্টি উপাদান অনেক, অথচ কোলেস্টেরল নেই। তিলে মিথিওনিন ও ট্রিপটোফ্যান জাতীয় উঁচু মানের প্রোটিন বা অ্যামাইনোঅ্যাসিড আছে যা অনেক উদ্ভিদজাত প্রোটিনে নেই। লিভার, কিডনিকে সুস্থ রাখতে এবং ভিটামিন বি কমপ্লেক্স শোষণে এই জাতীয় প্রোটিনের কার্যকর ভূমিকা আছে।

তিলের তেল :

বিজ্ঞাপন

তিলের তেলে পর্যাপ্ত পলি আনসেচুরেটেড চর্বি থাকে যা স্বাস্থ্যপ্রদ। এই তেলে ফ্রাই বা ভাজি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে না। সাদা, কালো, বাদামি ও লাল বর্ণের তিল বেশি জনপ্রিয়। তিলের নাড়ু, খাজা, বিস্কুট এবং রান্নায় তিলের ব্যবহার আমাদের দেশে অনেক আগে থেকেই প্রচলিত। এশিয়া, আমেরিকা, চায়না, জাপান, মেক্সিকোসহ পৃথিবীর প্রায় সবদেশেই তিলের গাছ জন্মে

তিলের বৈজ্ঞানিক নাম Sesamum indicum। বর্ষজীবী, প্রায় ৬ ফুট দীর্ঘ, ফল পড জাতীয়। পাতা অবলং। খৃষ্টপূর্ব ৩০০০ বছর আগে থেকে তিল ব্যবহার হয়ে আসছে। তিলের তেল খুবই মূল্যবান। সম্ভবত এই তেলই সর্বপ্রথম ব্যবহৃত তেল। জলপাই তেলের আগেও। মিশরীয়রা তিলের ময়দা এবং রোমানরা তিলের বীজ দিয়ে রুটি তৈরি করত। হাজার বছর ধরে চাইনিজরা তিল ব্যবহার করে আসছে।

পাশ্চাত্যের বহুদেশে বার্গার, নান ও অন্যান্য খাবারে তিল ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যে তিলের তেল, হালুয়া, তাহিনির আচার জনপ্রিয়। আমাদের দেশেও তিলের চাষ ও এর ব্যবহার ব্যাপক ও জনপ্রিয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ