বাংলাদেশের প্রশংসায় অ্যাঞ্জেলিনা জোলি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:১৫
Link Copied Successfully!

মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

সেই সঙ্গে রোহিঙ্গা সংকট নিরসনে উদারতা দেখানোসহ বলিষ্ঠ নেতৃত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন হলিউড সেরা এ অভিনেত্রী।।

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

বিজ্ঞাপন

চিঠিতে অ্যাঞ্জেলিনা জোলি উল্লেখ করেছেন, টেকসই উপায়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে সহায়ক পরিবেশ তৈরি জরুরি। এ জন্য মিয়ানমারের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাবে।

চিঠিতে জোলি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উদারতা এবং নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সব ধরনের সহায়তার কথা জানিয়ে জোলি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশংসা করেন।

সাবেক বিশ্বসুন্দরী চিঠিতে উল্লেখ করেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা রোহিঙ্গা জনগণের টেকসই প্রত্যাবর্তনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারকে যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি আশাবাদ ব্যক্ত করেন, রোহিঙ্গা মানবিক সংকটের জন্য নেয়া বাংলাদেশের উদ্যোগগুলো ২০২০ সালের জয়েন্ট রেসপন্স পরিকল্পনার জন্য আরও বেশি অর্থায়নে সহায়তা করবে। ২০২০ সালের মার্চ মাসে ওই জয়েন্ট রেসপন্স প্ল্যান শুরু করা হবে।

উল্লেখ্য, এক বছর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। তখন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তিনি প্রকৃত চিত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা পান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ