হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter
কামরুজ্জামান টুটুল
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৬ | ৯:১২
Link Copied Successfully!

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের স্কুল শাখার শিক্ষার্থীদের বৈজ্ঞানিক অনুসন্ধান ও উদ্ভাবনী দক্ষতা এবং সৃজনশীলতা শিখনের লক্ষ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়ার নিদের্শনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) প্রতিষ্ঠানের হলরুমে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ১২টি স্টলের মাধ্যমে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী বৈজ্ঞানিক নীতি ও সমাধান তুলে ধরে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তি, সেন্সর, রোবোটিক্স বা দৈনন্দিন সমস্যার স্মার্ট সমাধান এবং গতি, ঘর্ষণ বা রাসায়নিক বিক্রিয়া ভিত্তিক সহজ পরীক্ষার উপস্থাপন করে শিক্ষার্থীরা।
এদিন স্টল পরিদর্শন শেষে উপ-পরিচালক মো. সালাউদ্দিন পাটওয়ারীর সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় টেলিকনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়া এবং অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সদস্য মহিউদ্দিন আল আজাদ।
সহকারী অধ্যাপক আসমা সাদীর সঞ্চালনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. কাউসার আলম ও সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন। বক্তব্যে বিজ্ঞান মেলার আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, অতিথি ও অভিভাবকরা। তারা এর ধারাবাহিকতার কথা উল্লেখ করেন।
এতে সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, প্রভাষক ফারুক হোসেন, সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া পুতুল, আরাফাত উল্যাহ, আলী আকবর, ফারুক হোসেন অভি, প্রিয়াংকা সরকার, শামিমা নাসরিন, মাও. মো. সফিকুল ইসলাম ও ইমরান হোসেনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আওয়ামিলীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, ভাঙচুর ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তালিকা প্রকাশ করল ইসি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৩৬ রাজারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ও সুপারভাইজার-তথ্য সংগ্রহকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ মিছিল শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, প্রায় ২ লাখ টাকার ক্ষতি উত্তরায় গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চাঁদপুরে বাসা থেকে হাত-পা ও গলা বাঁধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল