কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৬ | ৯:০৩
Link Copied Successfully!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করেন। মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে থানা এলাকা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান।

বিজ্ঞাপন

পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। তারা আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাস, দখলদারিত্ব, অরাজকতা ও জনগণের ওপর নির্যাতনের অপচেষ্টা করলে রাজপথে তার প্রতিবাদ জানানো হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মান্নান লস্কর, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর বিএনপির সহসভাপতি বোরহান ফরাজী, শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন আবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, যুবনেতা সফিউল্লাহ লস্কর, আরিফ লস্কর, নুরুন্নবী, আবুল কালাম সরকার, শাহ আলম, মো. কাশেম প্রধান, বাবু সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আওয়ামিলীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, ভাঙচুর ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তালিকা প্রকাশ করল ইসি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৩৬ রাজারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ও সুপারভাইজার-তথ্য সংগ্রহকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ মিছিল শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, প্রায় ২ লাখ টাকার ক্ষতি উত্তরায় গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চাঁদপুরে বাসা থেকে হাত-পা ও গলা বাঁধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল