চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২৬ | ৬:৩৭
Link Copied Successfully!

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য ওই যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সোমবার বিকেলে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-১৩’ লঞ্চটি চাঁদপুরের আনন্দবাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওই যাত্রীর সঙ্গে থাকা তার ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্টগার্ডের বোটযোগে তাকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেওয়া হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজিযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন আরো জানান, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায় কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়াজির প্রার্থীতা ঘোষণা ফরিদগঞ্জে জালনোটসহ চার নারী আটক, পুলিশের কাছে দিলেন ব্যবসায়ীরা চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড মতলব দক্ষিণে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী কারাগারে সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মিয়াজী প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, প্রতিবাদে মানববন্ধন