ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জন একই পরিবারের

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৬ | ১১:২৯
Link Copied Successfully!

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন ইসরাত জাহান মালিহা (৩০), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভী (২৩), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), নাফিজের বড় বোন ফারিয়া কবির (৩৩), তার পাঁচ বছর বয়সী ভাগনে ফায়িজান আহম্মেদ, ঢাকার সাভারের ‘স্বপ্ন বিলাস স্কুল’ নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাফিস তেহামী, জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে আহত ছয়জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন সাদী (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন হতাহতদের বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রিসোর্টের রান্নাঘরের দিক থেকে বিকট শব্দ হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত পুরো স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানও পরিচালনা করেন।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, টুপটুপ রিসোর্টে মোট কক্ষ ছিল নয়টি। গত শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। এরপর বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন শনিবার সকালে বিভিন্ন কাজে রিসোর্টের বাইরে ছিলেন। অন্যদিকে, আগুন লাগার সময় ভেতরে থাকা পর্যটকদের অনেকে ঘুমিয়ে থাকায় কক্ষের মধ্যে আটকা পড়েন।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘রিসোর্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জন একই পরিবারের কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত বহু কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদাদাবি ও হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩ মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে: ড.জালাল উদ্দিন এমপি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অগ্নিকান্ড হাজীগঞ্জে দূর্গা পুজা মন্ডপে উপহার নিয়ে আসলেন ডিআইজি মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এমপি জালাল উদ্দিনের সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি লেহরা দো তিরঙ্গা: অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা ফরিদগঞ্জের উভারামপুরে আগুনে পুড়ে ছাই চার বসতঘর দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা হাজীগঞ্জে ৮নং হাটিলায় ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে হাজীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ যুবক আটক ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪; আহত ১০ হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ