দায়িত্বে অবহেলায় হাজীগঞ্জ বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষসহ চাঁদপুরের ১১ জন ও সারাদেশে ১৪০ জন বহিস্কৃত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৬ | ৮:২৪
Link Copied Successfully!

২০২৬ সালের দাখিল পরীক্ষায় চরম দায়িত্বহীনতার অভিযোগে সারাদেশে ১৪০ জন শিক্ষক-কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে এক বছরের জন্য অব্যাহতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তাদের মধ্যে চাঁদপুরের ১১ জন রয়েছেন, যার মধ্যে হাজীগঞ্জের বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষও রয়েছেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় বোর্ডের আওতাধীন সংযুক্ত তালিকার কেন্দ্রসমূহ হতে উত্তরপত্রের OMR এর Top Portion অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে প্রেরণ করা হয়। যা উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘন এবং পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী। কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপ কমিটির সদস্য ও সর্বোপরি কেন্দ্রসচিবগণ যথাযথ দায়িত্ব পালন না করার কারণে এমনটি ঘটেছে। এজন্য শৃঙ্খলা কমিটির ১২১ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের ২০২৭ সাল পর্যন্ত কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো।

চাঁদপুরের যারা শাস্তি পেলেন: মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসা, হাজীগঞ্জ – কেন্দ্রসচিব, মোঃ নোমান, উপাধ্যক্ষ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা – পরীক্ষা পরিচালনা উপ কমিটির সদস্য, মোঃ সেলিম হোসেন, সহকারী শিক্ষক, একই মাদ্রাসা – পরীক্ষা পরিচালনা উপ কমিটির সদস্য, মোঃ মাহফুজুর রহমান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা – কক্ষ পর্যবেক্ষক ও মোঃ শফিকুল ইসলাম, উঁচগা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হাজীগঞ্জ – কক্ষ পর্যবেক্ষক।

বিজ্ঞাপন

চাঁদপুর সদরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মোঃ জসিম উদ্দিন, অধ্যক্ষ – কেন্দ্রসচিব, আবু জাফর মোঃ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, মোঃ তাফাজ্জল হোসেন, প্রভাষক (আরবি), মোঃ নোমান হোসেন, সহকারী শিক্ষক, মোঃ মনির হোসেন, সহকারী শিক্ষক, মাকছুদা আক্তার, একই মাদ্রাসা ও রাজ রাজেশ্বর মোজাফ্ফরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

এছাড়া একই অপরাধে সারাদেশের বিভিন্ন কেন্দ্রের আরও ১২৯ জনকে একই শাস্তি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৪০ জন ২০২৭ সাল পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপার বা প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর জনসংযোগ মতলবে ব্যানার-পোস্টার অপসারণ করলেন ফ্রেন্ডস জোন সোসাইটি মতলব দক্ষিণে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দায়িত্বে অবহেলায় হাজীগঞ্জ বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষসহ চাঁদপুরের ১১ জন ও সারাদেশে ১৪০ জন বহিস্কৃত সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন আগামীকাল হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও হাটিলা পুর্ব ইউনিউনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ উদ্বোধন চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি, একজনের কারাদণ্ড কচুয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী পারুল আটক দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল ঢাকায় চরম ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী হাজীগঞ্জ পৌর ৬নং ওর্য়াড মাস্টার পাড়া মিঠু মোল্লার পাশের বিল্ডিং নিচ তলা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের তিন স্তরের নিরাপত্তা চাঁদপুরে বেকারী ও পেট্রোল পাম্পে বিএসটিআই’র হানা, ৯০ হাজার টাকা জরিমানা সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক বার্তা নিয়ে জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে ১৪ মামলায় ২৮ জেলে গ্রেফতার, মেঘনায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট ও শটগান নিখোঁজ আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন আশ্রয়হীন সেই মা