চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৯:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নষ্ট ও পঁচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে আমীর হোসেনকে ৩ হাজার টাকা এবং সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ঘাটে দৃশ্যমান স্থানে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘খাওয়া দাওয়া হোটেল’ ও ‘আরফান হোটেল’-কে প্রতিটিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

​অভিযানকালে জব্দকৃত পঁচা ইলিশ মাছ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার লিখিত অঙ্গীকার প্রদান করে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা