
মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ


মতলব পৌরসভার অটোবাইক ও মিশুক এর লাইসেন্স এবং নাম্বার প্লেট বিতরণ করা হয়। ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় লাইসেন্স ও নাম্বার প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌর প্রশাসক কেএম ইশমাম। পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ৩ বছর পর অটোবাইক ও মিশুক গাড়ীর লাইসেন্স কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল ৮৫ টি মিশুক ও ১০ টি অটোবাইকের লাইসেন্সসহ নাম্বার প্লেট বিতরণ করা হয়।মিশুক গাড়ী লাইসেন্স ও নাম্বার প্লেট প্রতিটি ৩ হাজার টাকা এবং অটোবাইক লাইসেন্স ও নাম্বার প্লেট প্রতিটি ৪ হাজার টাকা করে নেয়া হয়েছে। মিশুক লাইসেন্স নবায়নে নেয়া হবে ১৫শ টাকা এবং অটোবাইক লাইসেন্স নবায়নে নেয়া হবে ২ হাজার টাকা।
এদিকে মতলব অটোগাড়ী মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির মাধ্যমে পৌরসভার প্রশাসক কেএম ইশমামের নিকট থেকে মিশুক ও অটোবাইকের ৯৫ টি লাইসেন্স ও প্লেট সংগ্রহ করেন। সোমবার সন্ধ্যায় পানির ট্যাংকি এলাকায় মতলব অটোগাড়ী ড্রাইভার ও মালিক কল্যাণ সমিতির মাধ্যমে মিশুক ও অটোবাইকের লাইসেন্স ও নাম্বার প্লেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান ( ভিপি জাহাঙ্গীর),সহ সভাপতি শরীফ উল্লাহ পাটোয়ারী, শাহজালাল প্রধান,বাদল ফকির প্রমুখ।





























