মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৫:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা ২৫টি মামলার আসামি মো. সুমন প্রধানীয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাত সাড়ে আটটায় উপজেলার চাপাতিয়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. সুমন প্রধানীয়ার বাড়ি চাপাতিয়া গ্রামে। ওই গ্রামের মো. এবাদুল্যাহ প্রধানীয়ার ছেলে তিনি।

থানা সূত্র জানায়, গ্রেপ্তার মো. সুমন প্রধানীয়ার বিরুদ্ধে থানায় করা ২৫টি মামলার মধ্যে তিনটি মামলার রায় হয়েছে। ২০২১ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের রায়ে তাঁকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ড দেওয়া হয়। অর্থদন্ড পরিশোধ না হওয়ায় আদালত তাঁকে আরও এক মাস কারাদন্ড দেন। ২০২৪ সালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর একটি মামলায় চাঁদপুরের একটি আদালত তাঁকে দুই বছর দুই মাসের কারাদন্ড দেন।

এ ছাড়া ২০২২ সালে থানায় করা আরও একটি মামলায় তাঁর এক বছর ১১ মাসের সাজা হয়। মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তার ব্যক্তি মাদক বেচাকেনার একজন বড় কারবারি। এর আগে ৪ হাজারটি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়েছিল। চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা