পাকিস্তানের হাসপাতালে আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ২:৫৩
Link Copied Successfully!

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের নার্সারিতে ১৬টি শিশু চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি ২৬ আগস্ট স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

 

হাসপাতাল কর্মকর্তারা জানান, পিআইএমএসের মাতৃ ও শিশু কল্যাণ ইউনিটের তৃতীয় তলায় থাকা মূল নার্সারিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেখানে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসার বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে।

 

বিজ্ঞাপন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পরে পুনরায় আগুন লাগার ঝুঁকি এড়াতে দুর্ঘটনাস্থলে পানি ছিটিয়ে ঠান্ডা করার কাজও করা হয়।

 

জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল থেকে অন্তত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০ নারী, ৭ শিশু ও ২ পুরুষ রয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

 

এদিকে, মর্মান্তিক এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। পরে ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট একটি বিশেষ তথ্য-অনুসন্ধান কমিটি গঠন করেন।

 

সরকারি সূত্র জানিয়েছে, আগুন লাগার কারণ ও দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান