শাহরাস্তিতে পৃথক দুই অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৪, ২০২৬ | ১১:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুইটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ শমসেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম আয়নাতলী টু ফেরুয়া রোডের পালের বাড়ীর সামনে অভিযান চালায়। এ সময় ১৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন: কালচোঁর মোঃ সুজন (৩৮) ও পানিওয়ালার মোঃ মানিক পাটোয়ারী (২০)।

একই দিন বিকেল ৪টা ৪০ মিনিটে এসআই(নিঃ) মোঃ আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) মোঃ বাবুল হোসেনের নেতৃত্বে অপর একটি টিম আয়নাতলী টু ফেরুয়া রোডের ভুঁইয়া বাড়ী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ ইয়াছিন (২) ও আল শারিয়ার আহম্মদ বিজয় (২৩)।

বিজ্ঞাপন

মামলা ও আইনি প্রক্রিয়া:
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
প্রথম মামলার এফআইআর নং-৪১, জিআর নং-২৩৪ এবং দ্বিতীয় মামলার এফআইআর নং-৪০, জিআর নং-২৩।

ওসি মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে শাহরাস্তি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
খেলার মাঠে রাজনীতি করবেন না – মোঃ ফয়সাল খন্দকার ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে প্রস্তাব আনার ঘোষণা দিলেন মমিনুল হক এমপি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক হাজীগঞ্জে বাবার কবরের পাশে শায়িত ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’: পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন হাজীগঞ্জ বড় মসজিদে ‘প্রেমের শপথ’: ছবি ভাইরাল, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের চাঁদপুরে কাঁচাবাজার ও মাছের বাজারে মূল্যবৃদ্ধি: হতাশ ক্রেতারা শাহরাস্তিতে পৃথক দুই অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা