চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প, শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৮, ২০২৬ | ১২:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরে সাংবাদিক ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যৌথ সহযোগিতায় শনিবার দিনব্যাপী এ ক্যাম্পেইন হয়।

সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ নির্ণয়, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রয়োজনে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সৈয়দ আহমেদ কাজল এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন, মানুষের কথা বলেন। কিন্তু অনেক সময় নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না। এমন উদ্যোগের মাধ্যমে সাংবাদিক ও তাদের পরিবার স্বাস্থ্যসেবা পাবে, এটা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের সেবা আরও সম্প্রসারণে সরকারি সহযোগিতা থাকবে।”

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সাংবাদিকরা পেশাগত কারণে নানা ঝুঁকি ও চাপের মধ্যে কাজ করেন। তাদের মানসিক ও শারীরিক সুস্থতা জরুরি। এজন্য আমরা নিয়মিত এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে চাই।

সাধারণ সম্পাদক এম এ লতিফ জানান, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

দিনব্যাপী এ ক্যাম্পে চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা