
কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে তারুণ্যের অগ্রযাত্রার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


তারুণ্যের জয়গান নিয়ে পথচলা শুরু করা সামাজিক সংগঠন “তারুণ্যের অগ্রযাত্রা” আজ ৫ জুন প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড, জিটি রোড উত্তরের চেয়ারম্যান ঘাট এলাকায় সংগঠনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
২০২৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বিগত এক বছরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে এলাকায় পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে কেক কাটেন এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্যের অগ্রযাত্রা মাদকমুক্ত সমাজ, শিক্ষার প্রসার ও মানবসেবার লক্ষ্যে কাজ করে যাবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় জানান তারা।


অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা ও সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন। কেক কাটার পর আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সংগঠনের সদস্যরা বলেন, “মাত্র এক বছরে আমরা অনেক কাজ করেছি। রক্তদান, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ সবখানেই ছিলাম। তারুণ্যের অগ্রযাত্রা মানে শুধু নাম না, এটা আমাদের অঙ্গীকার।”




























